Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

৫০০ কেজি গাঁজা সমেত ধরা পড়লেন বাংলার প্রাক্তন ফুটবলার

বাংলা তো বটেই, ময়দানের দুই প্রধানেও খেলেছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৮, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৮, ২০:০০

options
link
৫০০ কেজি গাঁজা সমেত ধরা পড়লেন বাংলার প্রাক্তন ফুটবলার zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। এখনও মদ্রিচ, এমবাপেদের পায়ের জাদু ভুলতে পারছেন না বাঙালি ফুটবলপ্রেমীরা। ফুটবল নিয়ে সুনীলদের জন্য যখন স্বপ্ন দেখা শুরু হচ্ছে, তখনই গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লেন বাংলার প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খান।

[  এই প্রথমবার খড়গপুর আইআইটি-র সমাবর্তনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীর্ঘদিন খেলেছেন বাংলার হয়ে। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো নামী দলেও খেলেছেন আমজাদ। তবে বহুদিন তিনি কোনও খবরে ছিলেন না। শিরোনামে এলেন এমন একটা কাজের জন্য যার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক তো নেইই। বরং খেলোয়াড়ি মানসিকতা থেকেও সে কাজ যোজন দূরে। যে খেলোয়াড়দের থেকে বাংলার তরুণরা উৎসাহিত হন, সেই খেলোযাড়রই তরুণদের পাঠাচ্ছিলেন নেশার দুনিয়ায়। বুধবার প্রায় পাঁচশো কেজি গাঁজা নিয়ে ধরা পড়লেন তিনি। বোঝাই যাচ্ছে, গাঁজা পাচারের কাজ করতেন তিনি। মাদক পাচারে রাশ টানতে কঠোর হয়েছে পুলিশ। হুগলির জাঙ্গিপাড়ার দিকে যে মাদকভরতি গাড়ি যাচ্ছিল সে খবর ছিল পুলিশের কাছে। সেইমতো গাঁজাভরতি গাড়িটিকে আটক করা হয়। হাতেনাতে ধরা পড়েন আমজাদ। মাদক পাচারের মারাত্মক অভিযোগে প্রাক্তন ফুটবলারের নামে মামলা রুজু হচ্ছে বলেও খবর লালবাজার সূত্রে।

[  মাদক পাচারে মহিলাদের রমরমা, পুলিশি তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]

তাঁকে জেরা করে গাঁজা পাচার সংক্রান্ত আরও খবর জানতে চাইছে পুলিশ। কতদিন ধরে তিনি এ কাজে যুক্ত ছিলেন, কারা কারা এ কাজে যুক্ত ছিলেন তাও জানবে পুলিশ। পুরো চক্রটির খোঁজ পেতে চলবে তদন্ত। বাংলা তথা কলকাতাকে করিডর করে মাদক পাচারের ব়্যাকেট সক্রিয়। কিছুদিন আগেই বিমানবন্দরে ধরা পড়েন এক নাইজেরিয় মহিলা। গোপনাঙ্গে এমনকী জরায়ুতেও মাদক লুকিয়ে পাচার করছিল সে। যদিও গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারেনি ওই পাচারকারী। তাকে জেরা করেও শহরের পাচারচক্রের সন্ধান চালাচ্ছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.