Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

খুন করা হয়েছে ক্রিকেটারকে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

দেহ উদ্ধারের আগেই গ্রেপ্তার বাপ্পার বন্ধু-সহ ৩

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৮, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৮, ১৩:১২

options
link
খুন করা হয়েছে ক্রিকেটারকে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের zoom

অরূপ বসাক, মালবাজার: ১০ দিন পর উদ্ধার হল জলপাইগুড়ির জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের দেহ৷ শুক্রবার সকালে মূর্তি নদীর ৩ নম্বর ব্রিজের দিক থেকে উদ্ধার হল বাপ্পা সাহার দেহ৷ বাপ্পার বন্ধু-সহ ধৃত ৩ জনকে জেরা করেই নদীতে তল্লাশি চালায় পুলিশ৷  সকাল থেকে তল্লাশি চালিয়ে ব্রিজের নিচ থেকে দেহ উদ্ধার হয় বাপ্পার৷

[জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ]

জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন বাপ্পা সাহা৷ নিউটাউন পাড়ার বাসিন্দা ছিলেন তিনি৷ ছোট থেকে ওই এলাকাতেই বেড়ে ওঠে বাপ্পা৷ একইসঙ্গে ওই এলাকায় বড় হয়ে ওঠে আনন্দ সরকার৷ তার সঙ্গে বাপ্পার বন্ধুত্ব দীর্ঘদিনের৷ হরিহর আত্মা বলেই এলাকায় পরিচিতি ছিল দুজনের৷ বাপ্পা ও আনন্দের প্রায়ই একে অপরের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকত৷ ১০ জুলাই রাতে আনন্দের বাড়িতেই ছিলেন বাপ্পা৷ পরেরদিন মঙ্গলবার মূর্তিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে আনন্দ ও বাপ্পা৷ পরিকল্পনামাফিক ওইদিন সকালে আনন্দর গাড়িতে করেই বেড়াতে যায় তারা৷ সঙ্গে ছিলেন আনন্দর স্ত্রী, শ্যালক ও গাড়িচালক৷ আচমকাই আনন্দ জানান, মূর্তিতে তলিয়ে গিয়েছেন বাপ্পা৷ খবর পৌঁছায় বাপ্পার বাড়িতেও৷ জানানো হয় মেটেলি থানার পুলিশকেও৷  

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বেআইনিভাবে পুকুর ভরাটে মদত, খড়দহে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর]

জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পরিবারের অভিযোগ, বন্ধু আনন্দ সরকার তার শ্যালক ও গাড়িচালককে সঙ্গে নিয়ে বাপ্পাকে অপহরণ করেছে৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৪ জুলাই বাপ্পার বন্ধু আনন্দ সরকার, তার শ্যালক ও গাড়িচালককে গ্রেপ্তার করে৷ তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে মূর্তি নদীতে তল্লাশি চালায় পুলিশ৷ সেই মতো পুলিশ তল্লাশি চালিয়ে বাপ্পার দেহ উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে বাপ্পাকে৷ তবে কী কারণে খুন করা হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে সে বিষয়ে এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.