Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬

কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ

OMG! কি কাণ্ড!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৮, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৮, ১৬:৪১

options
link
কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত তাড়াতে গ্রাম-গঞ্জে ওঝার কাছে যাওয়ার রেওয়াজ বা কুসংস্কার একবিংশ শতাব্দীতে এসেও মানুষের মধ্যে রয়ে গিয়েছে৷ তবে সরকারি কার্যালয়ে ওঝা ডেকে ভূত ভাগানোর কথা শুনেছেন কোনদিন? না, থাকলে এবার শুনুন৷ ঠিক এই ঘটনাই ঘটেছে, ঝাড়খণ্ডের ধানবাদ কর্পোরেশনে৷ কাজকর্ম সব মাথায় উঠেছে, ওঝা ডেকে চলছে পুজোপাঠ৷ সরকারি কার্যালয়ে ঘুরে বেরানো একটি মহিলার অতৃপ্ত আত্মা তাড়াতে ব্যস্ত সরকারি কর্মীরা৷

[বেপরোয়াভাবে গাড়ি চালানোয় গ্রেপ্তার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কর্পোরেশনের কর্মীদের বক্তব্য, চারতলা দপ্তরের একদম উপরের তলায় নাকি ভূত থাকে৷ একটি মহিলার অতৃপ্ত আত্মাকে ঘুরে বেরাতে দেখা যায় সেখানে৷ বিশেষ করে এই অভিযোগ শোনা গিয়েছে কর্পোরেশনের নিরাপত্তা রক্ষীদের মুখে৷ তাঁদের বক্তব্য, রাতের বেলা যখন তাঁরা গার্ড দেন তখন বিভিন্ন ভৌতিক আওয়াজ আসতে থাকে একদম উপরের তলা থেকে৷ চলাচল করতে দেখা যায় অশরীরীকে৷ তাই এই আতঙ্কের হাত থেকে নিস্তার পেতেই ওঝার দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

[মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ]

 

জানা গিয়েছে, এই সমস্ত কর্মকাণ্ডকে দায়িত্ব নিয়ে সামলেছেন কর্পোরেশনের ডেপুটি মেয়র একলব্য সিং৷ এই কংগ্রেসের নেতা জানান, ভূতের ভয়ে কাজে আসাই বন্ধ করে দিয়েছিলেন কর্পোরেশনের কর্মীরা৷ এরাই নাকি ভূত তাড়ানোর আবেদন নিয়ে আসেন করেন তাঁর কাছে৷ আর কর্মীদের আবেদন মেনে ওঝা ডেকে ভূত তাড়ানোর ব্যবস্থা করেন ডেপুটি মেয়র৷ যদিও এই সম্পূর্ণ ঘটনাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ধানবাদ কর্পোরেশনের মেয়র চন্দ্রশেখর আগরওয়াল ও কমিশনার রাজীব রঞ্জন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.