Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ত্রি-দেশীয় সফরে উগান্ডায় মোদি, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দিলেন সেদেশের পার্লামেন্টে

ধন্যবাদ জানালেন প্রবাসী ভারতীয়দের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৮, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৮, ১৬:৩৬

options
link
ত্রি-দেশীয় সফরে উগান্ডায় মোদি, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দিলেন সেদেশের পার্লামেন্টে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা ‘লৌহ পুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি অনন্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ত্রি-দেশীয় সফরের দ্বিতীয় দিনে উগান্ডায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে সর্দার প্যাটেলের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মোদি ও উগান্ডার প্রেসিডেন্ট ওয়েরি মুসেভেনি৷ উগান্ডার অর্থনীতিকে মজবুত করার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান দুই রাষ্ট্রপ্রধান৷ পাশাপাশি, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সেদেশের সংসদে ভাষণ দেন মোদি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির সামনে মাথানত অবস্থায় প্রধানমন্ত্রীর ছবি বুধবার টুইট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার৷ জানা গিয়েছে, উগান্ডায় বসবাসকারী ভারতীয়দের সামনে প্রায় ত্রিশ মিনিট বক্তৃতা দেন প্রধানমন্ত্রী মোদি৷ প্রথম থেকেই তুলে ধরেন, দু’দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক মেলবন্ধনে এই সমস্ত প্রবাসীদের গুরুত্বকে৷ বলেন, ভারত-উগান্ডার সম্পর্ক আরও দৃঢ় করতে তাঁদের গুরুত্ব অপরিসীম৷ একই ভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান উগান্ডার প্রধানমন্ত্রী ওয়েরি মুসেভেনি৷ তিনিও স্বীকার করে নেন, সেদেশে বসবাসকারী ভারতীয়দের কর্মঠ স্বভাব ও স্বতঃস্ফূর্ত যোগদানের জন্যই দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷

এছাড়া উগান্ডার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে India Uganda Business Forum-এ যোগ দেন প্রধানমন্ত্রী মোদি ও সেদেশের রাষ্ট্রপতি ওয়েরি মুসেভেনি৷ প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সেদেশের পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি৷ বলেন, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যের অগ্রগতিতে উগান্ডাকে সবরকমের সাহায্য করতে প্রস্তুত ভারত৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.