Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ময়দানে মাছের ড্রাম থেকে দেহ উদ্ধার

বুধবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের তলায় একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় দেহটি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৬, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৬, ১৫:২২

options
link
ময়দানে মাছের ড্রাম থেকে দেহ উদ্ধার zoom
ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার: মাছের ড্রামের ভিতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ৷ পুলিশের সন্দেহ, ওই যুবককে খুন করে ড্রামের ভিতর ফেলে দিয়ে পালায় খুনিরা৷ পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের তলায় একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় দেহটি৷

এদিন সেণ্ট জর্জেস গেট রোডের উপর ফ্লাইওভারের থামের পাশেই একটি মাছের ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ওই এলাকার কিছু বাসিন্দার৷ ড্রামের মুখ মাছ ধরার জাল দিয়ে বন্ধ ছিল৷ তাঁরা ড্রামটি ঘাঁটতে গিয়েই দেখেন, তার ভিতরে পড়ে রয়েছে এক যুবকের দেহ৷ সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস ও ময়দান থানার পুলিশ৷ দেহটি বাইরে বের করে দেখা যায়, দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে৷ খবর দেওয়া হয় ডিসি (সাউথ) মুরলিধর শর্মাকে৷ তিনি নিজেই ঘটনাস্থলে যান৷ তদন্ত শুরু করেন লালবাজারের গোয়ন্দোরাও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, যুবকের মাথায় আঘাতের চিহ্নও আছে৷ এ ছাড়াও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যুবকের শরীরের বিভিন্ন্ জায়গায়৷ প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি৷ যদিও ওই যুবক মাছের ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের৷ তাই খিদিরপুর বাজার-সহ আশপাশের বাজারগুলিতে যুবকের ছবি দেখিয়ে তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে৷ পুলিশের সন্দেহ, কোনও গোলমালের জেরেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ খুনির সংখ্যা একাধিক বলে ধারণা পুলিশের৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.