Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

অপ্রশিক্ষিতদের প্রাথমিকে নিয়োগ নয়, স্পষ্ট জানাল রাজ্য

বেকায়দায় চাকরিপ্রার্থীরা...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৬, ১৫:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৬, ১৫:০২

options
link
অপ্রশিক্ষিতদের প্রাথমিকে নিয়োগ নয়, স্পষ্ট জানাল রাজ্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের অবস্থানে বেকায়দায় পড়লেন অপ্রশিক্ষিত পরীক্ষার্থীরা৷ বৃহস্পতিবার হাই কোর্টে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল, শূন্যপদ পূরণে পর্যাপ্ত প্রশিক্ষিত প্রার্থী থাকলে অপ্রশিক্ষিতদের নিয়োগ করা হবে না৷

বিচারপতি সি এস কারনানের এজলাসে আজ রাজ্যের অবস্থানে মাথায় হাত অপ্রশিক্ষিত প্রার্থীদের৷ হাই কোর্টকে সরকারি আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদ যদি প্রশিক্ষিত ও টেট উত্তীর্ণ প্রার্থীদের দিয়ে পূরণ করা সম্ভব হয়, তাহলে একজনও অপ্রশিক্ষিত নিয়োগ করবে না রাজ্য৷ অপ্রশিক্ষিতদের নিয়োগের জন্য সময়সীমা বাড়ানোর যে আবেদন করেছিল রাজ্য, তার মেয়াদ ৩১ মার্চ, ২০১৬-য় শেষ হয়ে গিয়েছে৷ সেই মামলায় আজ নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য৷ একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, অপ্রশিক্ষিতদের নিয়োগে যে স্থিতাবস্থা জারি ছিল, তা আপাতত বজায় থাকবে৷ ২৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.