সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিক! পিক পিক! পিক পিক…’ কোনও গাড়ির আওয়াজ নয়৷ নেহাতই একটা খেলনা কুকুর এমন আওয়াজ করছে৷ কিন্তু এই আওয়াজ যেখান সেখান থেকে করছে না সেটি৷ খোদ মালিকের পেট থেকে সেই অদ্ভুত আওয়াজ করছে সে৷
আসলে সে ঠিক আওয়াজ করতে চাইছে না হয়তো, কিন্তু তার মালিক যখনই কথা বলছে, তখনই পেটের ভিতর চাপ পড়ছে৷ কিংবা হয়তো একটু জোরে শ্বাস নিচ্ছে মালিক, সেই সময়ও চাপ লাগছে পেটে৷ আর সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গেই ভেসে আসছে সেই ‘পিক…পিক…’ আওয়াজ৷
সম্প্রতি, অ্যান্টনি নামের একটি বালক ভুল করে তার খেলনা কুকুরটি খেয়ে নিয়েছে৷ আর তাই সেই খেলনা কুকুরের বর্তমান আস্তানা হয়েছে অ্যান্টনির পেট৷ আর সেখান থেকেই বারংবার ডেকে চলেছে সে৷
জানা গিয়েছে, ছোট্ট অ্যান্টনি হাসপাতালে ভর্তি৷ অস্ত্রোপচারের মাধ্যমে সেই খেলনা বের করা হবে৷
দেখুন সেই ভিডিওটি :
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন