সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, ডায়মন্ডহারবার ও নোদাখালিতে দলীয় কার্যালয়ের ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা৷ তৃণমূল নেতাদের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ বিজেপির৷ পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
[সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে]
অমিত শাহের সভায় যোগ দিতে শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা কলকাতায় চলে আসেন৷ সভা সেরে রাতে আবারও নিজেদের এলাকায় ফিরে যান তাঁরা৷ প্রায় গভীর রাত পর্যন্ত ডায়মন্ডহারবারে দলীয় কার্যালয়েই ছিলেন বিজেপি কর্মীরা৷ প্রতিদিনের মতো আলোচনা সেরে দলীয় কার্যালয়ে তালা দিয়ে বাড়ি ফিরে আসেন তাঁরা৷ কিন্তু রবিবার সকালে এলাকায় শোরগোল পড়ে যায়৷ বিজেপি কর্মীদের দাবি, তাঁরা দেখেন দলীয় কার্যালয়ের দরজা খোলা রয়েছে৷ ভিতরে থাকা চেয়ার, টেবিল-সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে৷ দরজাও প্রায় ভেঙে দেওয়া হয়েছে৷ এছাড়া দলের পতাকাও নষ্ট করে দেওয়া হয়েছে৷ জেলা বিজেপি নেতৃত্বের দাবি, রাতেই প্রায় ৫০-৬০ জন দুষ্কৃতী ওই দলীয় কার্যালয়ে ঢোকে৷ প্রত্যেকেরই মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল৷ তারাই দলীয় কার্যালয়ে থাকা যাবতীয় আসবাব, কাগজপত্র ও পতাকা নষ্ট করেছে৷ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূলের অঙ্গুলিহেলনেই এই কাজ করেছে৷ যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের পালটা দাবি, বিজেপি এই কাজ করে তৃণমূলের উপর দায় চাপাচ্ছে৷ শুধুমাত্র দলের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই এমন অভিযোগ করছে বিজেপি৷ পদ্ম শিবির চক্রান্ত করেই এসব করছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের৷
[চন্দ্রকোনায় ৫ তৃণমূল কর্মীকে কোপ, ধৃত বিজেপি নেতা-সহ ২]
একই ঘটনার সাক্ষী নোদাখালিও৷ অভিযোগ, ওই এলাকাতেও দলীয় কার্যালয়ে হামলা চালায় দুষ্কৃতীরা৷ এক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব৷ তৃণমূলও অভিযোগ অস্বীকার করেছে৷ দুটি ঘটনাতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন