মহামেডান – ১ (ডোডোজ) এরিয়ান – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ যত এগোচ্ছে, ততই দলে নিজেকে অপরিহার্য প্রমাণ করে তুলছেন সাদা-কালো স্ট্রাইকার ডোডোজ৷ শনিবারও তার ব্যতিক্রম হল না৷
বারাসত স্টেডিয়ামে এরিয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট ঝুলিতে ভরতে শুরু থেকেই ঝাঁপিয়েছিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দল৷ তবে প্রথমার্ধে এরিয়ানের ডিফেন্স ভাঙতে পারেননি তাঁরা৷ ডিফেন্সে অতিরিক্ত লোক এনে গোলের দরজা বন্ধ করে রেখেছিলেন এরিয়ান কোচ৷ ফলে কিছুতেই কাজের কাজ হচ্ছিল না৷ তবে দ্বিতীয়ার্ধে কর্নার থেকে প্রতিহত হয়ে ফেরা বলে গোল করে দলকে কাঙ্খিত জয় এনে দিলেন এবার লিগের অন্যতম সেরা বিদেশি ডোডোজ৷
এই জয়ের ফলে লিগ তালিকায় নিজেদের তিন নম্বর স্থান ধরে রাখল মহামেডান৷ পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১২৷ জায়ান্ট কিলারকে হারিয়ে ময়দানের দুই প্রধানের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল সাদা-কালো ব্রিগেড৷ এদিকে, হারের পর বিপাকে পড়তে হল এরিয়ানকে৷ মহামেডান ম্যানেজার বিলাল আহমেদ খানের সঙ্গে বচসায় জড়ান এরিয়ান ম্যানেজার রাজু এক্কা৷ এই সময় তাঁকে মার্চিং অর্ডার দেন রেফারি৷ প্রাথমিক টিম লিস্টে অবশ্য ছিল না রাজুর নাম৷ পরে তাঁকে ম্যানেজার করে বেঞ্চে বসানো হয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন