Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জেএনইউ-তে এবার বামপন্থী ছাত্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

তাঁর এই কুকীর্তি প্রকাশ্যে আসতেই প্রাথমিকভাবে আইসা’র তরফে আনমোলের পার্টির সদস্যপদ বাতিল করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৬, ১৬:১০

options
link
জেএনইউ-তে এবার বামপন্থী ছাত্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিতর্কের কেন্দ্রে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়৷ এবার এক ছাত্রীকে মাদক দিয়ে, অবচেতন করে ধর্ষণ করার অভিযোগ উঠল এক বামপন্থী ছাত্রের বিরুদ্ধে৷

জেএনইউ’র পিএইচডি স্কলার সেই ছাত্রী, গত রবিবার দিল্লির বসন্ত কুঞ্জ থানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনমোল রতনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগে পিএইচডি প্রথম বর্ষের ছাত্রী লিখেছেন, ‘সাইরাত’ নামক একটি সিনেমার সিডি খুঁজছিলেন তিনি৷ আর সেই সিডি চেয়ে তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন৷ তাঁর ওই পোস্টটির উত্তরে আনমোল বলেন, তাঁর কাছে ওই সিনেমার সিডি রয়েছে এবং সেটি তিনি ওই ছাত্রীকে দিতে পারেন৷

সিনেমার সিডি নিতে ছাত্রী ব্রহ্মপুত্র হোস্টেলে আনমোলের সঙ্গে দেখা করতে যান৷ আর তখনই আনমোল তাঁকে ঠাণ্ডা পানীয় খেতে দেন৷ ছাত্রীর দাবি, ওই পানীয়তে ড্রাগ জাতীয় কিছু মেশানো ছিল৷ আর তাই ওই পানীয় খেয়েই তিনি জ্ঞান হারান৷ এই সুযোগে আনমোল তাঁকে ধর্ষণ করেন এবং ছাত্রীকে হুমকি পর্যন্ত দেন৷ ছাত্রী যাতে পুলিশের কাছে অভিযোগ জানাতে না পারেন, সেই জন্যই আনমোল তাঁকে হুমকি দিয়েছিলেন৷

বামপন্থী ছাত্র সংগঠন আইসা’র সদস্য আনমোল বিশ্ববিদ্যালয়ে একজন সক্রিয় আন্দোলনকারী হিসাবে পরিচিত৷ তাঁর এই কুকীর্তি প্রকাশ্যে আসতেই প্রাথমিকভাবে আইসা’র তরফে আনমোলের পার্টির সদস্যপদ বাতিল করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.