সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খান পদবির কদর বি-টাউনের শো বিজনেসে যতই থাক৷ বক্স অফিসের আসল খিলাড়ি একজনই৷ অক্ষয় ‘রুস্তম’ কুমার৷ সমালোচকেরা যাই বলুন না কেন, চলতি বছরে আক্কির তিনটি ছবিই ঢুকে গেল একশো কোটির ক্লাবে৷
সবার প্রথমে এই ক্লাবে নাম লিখিয়েছিল অক্ষয়ের ‘এয়ারলিফ্ট’৷ ১০০ কোটি আয় করতে এই ছবির লেগেছিল ১০ দিন৷ ‘হাউসফুল থ্রি’ সমালোচনার ভাগীদার হলেও ১৩ দিনে পেরিয়েছিল এই গণ্ডি৷ সবচেয়ে তাড়াতাড়ি একশো কোটি ক্লাবের সদস্য হয়েছে ‘রুস্তম’ই৷ মাত্র নয় দিনে এই লাইনকে ছুঁয়ে ফেলল অক্ষয়ের এই সাম্প্রতিকতম অবতার৷
বলিউডের এই অ্যাকশন থ্রিলারের বাজেট ছিল ৫০ কোটি৷ আর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ একই দিনে মুক্তি পেয়েছিল হৃতিকের ‘মহেঞ্জো দারো’ও৷ একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে সেই ছবিও৷ তবে পরিসংখ্যানের নিরিখে ‘রুস্তম’-এর চাইতে অনেকটাই পিছিয়ে৷ নয় দিনে এই ছবির আয় মাত্র ১০৩ কোটি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন