Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নামী হোটেলে হানা দিয়ে ৭ জোড়া পুরুষ-মহিলাকে আটক করলেন মহকুমা শাসক

আপত্তিকর অবস্থায় বাগনানের হোটেল থেকে আটক করা হয় তাদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ১৯:৩১

options
link
নামী হোটেলে হানা দিয়ে ৭ জোড়া পুরুষ-মহিলাকে আটক করলেন মহকুমা শাসক zoom

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: গোপন সূত্রে খবর পেয়ে বাগনানের একটি নামী হোটেলে অভিযান চালিয়ে অশালীন কাজকর্মের অভিযোগে ১৪ জন পুরুষ ও মহিলাকে আটক করলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা। বাজেয়াপ্ত করা হয়েছে ওই হোটেলের দুটি রেজিস্ট্রার। একইসঙ্গে হোটেল চালানোর অনুমতি পত্র-সহ সমস্ত কাগজপত্র নিয়ে হোটেলের মালিককে থানায় ডেকে পাঠানো হয়েছে। মহকুমা শাসক জানান, বাগনান থানার ওটি রোড সংলগ্ন গৌর হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল। তিনি অভিযোগ পেয়েই এই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন। মঙ্গলবার দিনের বেলাতেই বেশকিছু পুরুষ ও মহিলা ওই হোটেলে প্রবেশ করেছে বলে তিনি গোপন সূত্র মারফত জানতে পারেন। তৎক্ষণাৎ তিনি বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস ও বাগনান থানার আইসি অভিজিৎ সরকারকে সঙ্গে নিয়ে ওই হোটেলে অভিযান চালান। তাঁরা হোটেলের কয়েকটি ঘরের ভিতর থেকে আপত্তিকর অবস্থায় ৭ জোড়া পুরুষ ও মহিলাকে আটক করেন।

[বাল্যবিবাহ রুখে প্রাণনাশের হুমকির মুখে ছাত্রী, পাশে দাঁড়াল প্রশাসন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি জানান, যাদের আটক করা হয়েছে তারা হাওড়ার শ্যামপুর, আমতা, জয়পুর ছাড়াও ২৪ পরগনার ক্যানিং ও মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের পরিচয়ের মধ্যে যথেষ্ট অসঙ্গতি পাওয়া গিয়েছে। কোনও ক্ষেত্রেই স্বামী-স্ত্রীর কোনও সম্পর্ক প্রমাণিত হয়নি অথচ বেআইনি ভাবে স্বামী-স্ত্রীর পরিচয় ছাড়াই তাদেরকে এই হোটেলে ঘর ভাড়া দেওয়া হয়েছিল বলে মহকুমা শাসক জানান। তিনি বলেন, কীভাবে এই কাজ এতদিন চলে আসছিল সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ওই হোটেলের সমস্ত অনুমতি পত্র খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে কোনও রকম গরমিল পাওয়া গেলে প্রশাসন হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যদিও এদিনের বিষয়ে তাঁরা কিছুই জানতেন না বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

[রাতবিরেতে যত্রতত্র পড়ছে ঢিল, ভূতুড়ে কাণ্ডে আতঙ্কে ওদলাবাড়ির বাসিন্দারা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.