Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শিবপুরের গঙ্গায় উদ্ধার মৃত ডলফিন

কীভাবে মারা গেল ডলফিনটি, ধন্দে বন দফতরের আধিকারিকরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৬, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৬, ১৮:৩৮

options
link
শিবপুরের গঙ্গায় উদ্ধার মৃত ডলফিন zoom

স্টাফ রিপোর্টার, হাওড়া:  হাওড়ার শিবপুরে গঙ্গার পাড়ে মিলল ডলফিনের মৃতদেহ৷ মঙ্গলবার সকালে রামকৃষ্ণ ঘাটে ডলফিনটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় বন দফতরে৷ দফতরের আধিকারিকরা এসে মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যান৷

কীভাবে ডলফিনটি মারা গেল, তা বলতে পারেননি বন দফতরের আধিকারিকরা৷ তবে ঘাট সংলগ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লঞ্চের ধাক্কায় এটি মারা গিয়ে থাকতে পারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০৯ সালে জাতীয় জল প্রাণীর তকমা পায় গাঙ্গেয় ডলফিনরা৷ সাধারণত হুগলির এই ঘোলা জল বিশেষ প্রিয় তাঁদের৷ তবে প্রজননের সময় তারা মোহনার দিকে যেতে পছন্দ করে৷ বাকি সময়টা গঙ্গায় থাকতেই ভালবাসে বিলুপ্তপ্রায় এই প্রাণীগুলো৷ বনবিভাগের অভিযোগ, বার বার মৎস্যজীবী, লঞ্চ, স্টিমারের মালিকদের বলা হয়েছে সাবধানতা অবলম্বন করার জন্য৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.