Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
illegal relationship

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গৃহবধূ ও তাঁর সঙ্গীর মাথা মুড়িয়ে গ্রামে ঘোরাল মাতব্বররা

মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৯, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৯, ১৮:৫২

options
link
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গৃহবধূ ও তাঁর সঙ্গীর মাথা মুড়িয়ে গ্রামে ঘোরাল মাতব্বররা zoom

সন্দীপ মজুমদা, উলুবেড়িয়া: ফের মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক গৃহবধূ ও তাঁর সঙ্গী৷ প্রতিবেশী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মাথা মুড়িয়ে গোটা গ্রাম ঘোরানো হল ওই গৃহবধূকে৷ ওই যুবককেও একই ভাবে বেঁধে মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানো হয় বলে অভিযোগ৷

[হঠাৎ ‘নিখোঁজ’ অন্ডাল থানার আইসি, শুরু বিভাগীয় তদন্ত]

এই অমানবিক ঘটনাটি উঠেছে হাওড়ার শ্যামপুর থানার খাজনাবাহালা গ্রামে। এই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের ওই গৃহবধূর সঙ্গে প্রতিবেশী এক যুবকের বেশ কিছুদিন ধরে সম্পর্ক গড়ে ওঠে৷ রাতে ওই গৃহবধূকে গ্রামের একটি মাঠের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্থানীয়রা৷ তখনই ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা৷ সেখান থেকেই তাঁদের দু’জনকে মারতে মারতে গ্রামে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর গোটা গ্রামের লোককে ডেকে ওই মহিলা ও যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে তাঁদের মাথা মুড়িয়ে দেওয়া হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[১০০ দিনের কাজে ফের দেশের শীর্ষে বাংলা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর]

মহিলা লজ্জায় বারবার তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করেন৷  কিন্তু  দেওর ও  গ্রামের লোকজন তাঁর মুখ থেকে কাপড় টেনে সরিয়ে দিয়ে তাঁকে মারধর করতে থাকে। তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। চরম লজ্জা ও অপমানে ওই মহিলা কান্নাকাটি করতে থাকেন। তিনি সকলের কাছে হাতজোড় করে তাঁদের ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করেন। কিন্তু, তাঁর সেই অনুরোধ কেউ রাখেনি। দু’জনকেই বেদম মারধর করে ওই অবস্থায় সারা গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে পুলিশ ওই মহিলার দেওর ও ছেলেকে আটক করেছে৷

[মৃত্যুশয্যায় শ্মশানেই উঠে বসলেন মহিলা, শোরগোল ত্রিবেণী ঘাটে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.