Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার দিল আদালত

আদালতের নির্দেশ মানতে নারাজ দরগা কর্তৃপক্ষ...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০১৬, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০১৬, ১৪:৩২

options
link
হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার দিল আদালত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজি আলি দরগার অন্দরে মহিলাদের প্রবেশাধিকার দিল বম্বে হাই কোর্ট। শুক্রবার বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় সংবিধান অনুযায়ী দরগায় মহিলাদের ঢোকার অধিকার রয়েছে৷

২০১২ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে এক সময় হাজি আলি দরগা ট্রাস্ট দরগার মাজারে মহিলাদের প্রবেশাধিকার রদ করে৷ দরগা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সদস্যরা আদালতে যান। তাঁদের পাশে দাঁড়ায় মহারাষ্ট্র সরকার। আজ আদালত জানিয়ে দিল, মহিলাদের প্রবেশ করতে না দিলে দরগা কর্তৃপক্ষ ভারতীয় সংবিধানের ১৪, ১৫ ও ২১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করবে৷ পুরুষদের মতই মহিলাদেরও ওই দরগার গর্ভগৃহে ঢুকতে দিতে হবে। পাশাপাশি আদালত এদিন দরগায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেও ট্রাস্টকে নির্দেশ দিয়েছে৷ 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও আদালতের এই নির্দেশ মানতে রাজি নয় দরগা কর্তৃপক্ষ৷ অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদ-উল মুসলিমিন নেতা হাজি রফত মন্তব্য করেছেন, “হাই কোর্টের উচিত হয়নি এই ব্যাপারে হস্তক্ষেপ করার৷” তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.