সন্দীপ চক্রবর্তী: রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোরে রাষ্ট্রীয় বিহারী সমাজের অনুষ্ঠান আয়োজন করা হয়৷ শুক্রবার হিন্দি উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি৷
[সেতুভঙ্গের জেরে ঘুরপথে দুর্গাদর্শন! উদ্বেগে দক্ষিণের পুজোকর্তারা]
৩০ জুলাই অসমে প্রকাশিত হয় নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়া৷ তাতে বাদ গিয়েছে বহু মানুষের নাম৷ হিন্দি উৎসবের মঞ্চ থেকে এনআরসি প্রসঙ্গ তুলে বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনওভাবেই বাংলাকে ভাগ হতে দেবেন না বলেও জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা-বিহার-ওড়িশা সব এক৷ ফের দেশভাগ হতে দেব না৷’’ বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করারও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘বাংলায় সবাই মিলেমিশে থাকে৷ বাংলায় সব ধর্ম সমান৷ ধর্মে ধর্মে কোনও ভেদাভেদ নেই৷ বিজেপি ভেদাভেদের রাজনীতি করে৷ আমরা তা করি না৷’’
[সফল অস্ত্রোপচারের পরও মৃত্যু রোগীর! শহরের হাসপাতালে উত্তেজনা]
এছাড়াও এদিনের মঞ্চ থেকে হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি শাখা সংগঠন তৈরি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই কমিটির সভাপতি অর্জুন সিং৷সাধারণ সম্পাদক রাজেশ সিনহা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন