Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গেইলদের নিয়ে চিন্তার ভাঁজ ধোনির কপালে

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সঙ্গে যার কোনও তুলনা চলে না৷ দলে ঢুকেছেন ক্রিস গেইল, ব্র্যাভো, পোলার্ডদের মতো বিগ হিটাররা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০১৬, ১৫:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০১৬, ১৫:০৭

options
link
গেইলদের নিয়ে চিন্তার ভাঁজ ধোনির কপালে zoom

স্টাফ রিপোর্টার: টি-২০ বিশ্বকাপে ওয়াংখেড়ের সেই সেমিফাইনালের ছবি এখনও যে টাটকা৷ এই ফরম্যাটে ভারত যতবারই ওয়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে নামবে, মুম্বইয়ে সিমন্সদের হাতে দুরমুশ হওয়ার সেই ছবি বারবার ভেসে উঠবে ভারতীয় ফ্যানদের চোখের সামনে৷ হয়তো ধোনি ও তাঁর ছেলেদের সামনেও৷ না হলে ভারত অধিনায়ক আগাম সতর্কবার্তা দিয়ে রাখবেন কেন? কেনই বা মার্কিন মুলুকে প্রথম টি-২০ ম্যাচের আগে ভারত অধিনায়ক বলবেন, এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর!

টেস্ট অধিনায়ক হিসাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দাপট দেখিয়ে এসেছেন কোহলি৷ তবে টি-২০ ফরম্যাট মানে অন্য ক্রিকেট৷ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সঙ্গে যার কোনও তুলনা চলে না৷ দলে ঢুকেছেন ক্রিস গেইল, ব্র্যাভো, পোলার্ডদের মতো বিগ হিটাররা৷ নিজেদের দিনে যাঁরা একাই ম্যাচের রং বদলে দিতে পারেন৷ নেটে ক্রিস গেইল রোদ চশমা পরে এমন মারকাটারি ভঙ্গিতে ব্যাট করলেন, যেন বুঝিয়ে দিতে চাইলেন, আমেরিকাতে গেইল ঝড়ের জন্য যেন প্রস্তুত থাকে সবাই৷ ধোনি নিজেও জানেন কাজটা কঠিন হবে তাঁর জন্য৷ টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে তাই বলে দিলেন, “মনে হয় না টেস্টে হারটা এখন আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মাথায় থাকবে৷ যারা টি-২০ দলে খেলবে, তাদের বেশিরভাগই তো ওখানে ছিল না৷ উত্তেজক ম্যাচ হতে চলেছে৷ আমেরিকার মাটিতে ক্রিকেটকে জনপ্রিয় করতে এর থেকে ভাল আর কী-ই বা হতে পারে?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যাপ্টেন বিরাট ক্যারিবিয়ানদের ধরাশায়ী করেছেন টেস্টে৷ ক্যাপ্টেন ধোনি কি এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের বদলা নিতে পারবেন? এখন তারই অপেক্ষা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.