Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

জল্পনার অবসান, আবারও টেলিভিশনে ফিরছেন মৌনী

কোন সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৮, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৮, ১৫:১২

options
link
জল্পনার অবসান, আবারও টেলিভিশনে ফিরছেন মৌনী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ পুজোয় মেতে উঠেছিলেন তারকারা৷ এই আনন্দের দিনে নিজের অনুরাগীদের সুখবর শোনালেন তিনি৷ এবার ছোটপর্দায় দেখা যাবে তাঁকে৷ ইনস্টাগ্রামে সেকথাই জানালেন বি-টাউনের অভিনেত্রী মৌনী রায়৷

[‘উত্তরপ্রদেশ’ শব্দে আপত্তি, সেন্সর গেরোয় ‘হইচই আনলিমিটেড’]

প্রায় এগারো বছর আগে ২০০৭ সালে ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিক দিয়ে অভিনেত্রী জীবন শুরু মৌনী রায়ের। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। একের পর এক সিরিয়ালে অভিনয়ের জন্য প্রশংসা পেয়ে, ক্রমেই বি-টাউনের নামী সেলিব্রিটিদের তালিকায় চলে আসেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করেছেন মৌনী। ‘নাগিন’ ও ‘নাগিন ২’ সারা ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। হয় তো কোচবিহারের মেয়ে বলেই তাঁর বাঙালি অনুরাগীদের সংখ্যাটা বিশাল। অভিনেত্রী থেকে তারকা-অভিনেত্রী হওয়ার রাস্তাটা নেহাত সহজ নয়। আর এই রাস্তায় মৌনী রায়কে অনেকটা এগিয়ে দিয়েছে টেলিভিশনের দুনিয়া। কিন্তু অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল যে এবার হয়তো আর টেলিভিশনে দেখা যাবে না তাঁকে। কারণটা অন্য কিছু নয়, আসলে এবার সিনেমায় মনোযোগ দিতে চান মৌনী।

[মার্ভেলের সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে!]

কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন মৌনী৷ এবার ফের একবার টেলিভিশনে ফিরছেন এই জনপ্রিয় তারকা।রাজকুমার রাও-এর সঙ্গে তাঁর আসন্ন ফিল্মের শ্যুটিং শুরুর আগে, ফের একবার টেলিভিশনে ফিরছেন মৌনী। ‘শক্তি অস্তিতভা কে এহসাস কি’, নামের এক সিরিয়ালে এবার দেখা যেতে চলেছে তাঁকে। এক বিশেষ চরিত্রে এই সিরিয়ালে দেখা যাবে মৌনীকে । মৌনী নিজেই এই খবর জানান সোশ্যাল মিডিয়ায়। গণেশ চতুর্থী উপলক্ষ্যে এক বিশেষ পর্বে সিরিয়ালে দেখা যাবে মৌনীর আত্মপ্রকাশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.