সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙের বিয়ে৷ তাও যেমন তেমন করে নয়৷ রীতিমতো পুরোহিত ডেকে, বৈদিক মন্ত্রোচ্চারণে৷ অসমের জোরহাট সাক্ষী থাকল এমনই ঘটনার৷ লোকায়ত বিশ্বাস অনুযায়ী এই বিয়েতেই নাকি আসবে বৃষ্টি৷
দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর অনাবৃষ্টি ও খরা পরিস্থিতি দেখা গিয়েছে৷ অসমও সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে৷ গত দু’সপ্তাহ ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করছে অসমবাসী৷ কিন্তু ধুলোঝড় ছাড়া আর জোটেনি কিছুই৷ ক্ষতি হয়েছে শস্যেরও৷ অসমের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মানুষের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টির দেবতা বরুণদেব প্রীত হন৷ আর তাই রীতমতো ঘটা করে আয়োজন করা হল ব্যাঙের বিয়ের৷
জোরহাটের কৃষক পরিবারই এই বিয়ের উদ্যোক্তা৷ বিয়ে দিতে ডাকা হল ডাকা হল পুরোহিতকে৷ হল মন্ত্রোচ্চারণ৷ গ্রামবাসী ছেলে বুড়োরা ভিড়ও জমাল সে বিয়েতে৷ উলুধ্বনি, মন্ত্রপাঠে বিয়ে গেল দুই ব্যাঙের৷ কিন্তু বৃষ্টি কি আসবে? জোরহাটের কৃষকদের বিশ্বাস আসবে, এবার শিগগিরই নামবে বৃষ্টি৷ ব্যাঙ দম্পতি পরবর্তীকালে সুখে থাকুক আর নাই থাকুক, কৃষকরা যে এই বিয়েতে একটু সুখ পাবে, এমনটাই বিশ্বাস তাঁদের৷
ভিডিওতে দেখে নিন সে বিয়ে:
#WATCH: A unique wedding of frogs organised by locals in Jorhat (Assam) to appease rain Gods.https://t.co/9bxfat7D1o
— ANI (@ANI_news) August 29, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন