Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এই নগ্ন সাধুও বক্তৃতা দিয়েছিলেন বিধানসভায়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন হয়ে বিধানসভায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দিগম্বর জৈন সাধু তরুণ সাগরই পথীকৃত নন৷ খোঁজ মিলল এরকম আরও এক দিগম্বর সাধুর৷ আচার্য বিদ্যাসাগর নামে এই সাধুও বিধানসভায় নগ্ন হয়ে বক্তৃতা দিয়েছিলেন৷ হরিয়ানা বিধানসভায় যখন দিগম্বর জৈন সাধুর বক্তৃতা নিয়ে সরগরম নেটদুনিয়া, তখনই খোঁজ মিলল এই সাধুর৷ জানা যাচ্ছে, তরুণ সাগরের বক্তৃতা দেওয়ার অন্তত … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/another-nude-jain-monk-who-addressed-a-state-legislative-assembly/pid/17787/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "এই নগ্ন সাধুও বক্তৃতা দিয়েছিলেন বিধানসভায়!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৬, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৬, ১৪:৩৪

options
link
এই নগ্ন সাধুও বক্তৃতা দিয়েছিলেন বিধানসভায়! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন হয়ে বিধানসভায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দিগম্বর জৈন সাধু তরুণ সাগরই পথীকৃত নন৷ খোঁজ মিলল এরকম আরও এক দিগম্বর সাধুর৷ আচার্য বিদ্যাসাগর নামে এই সাধুও বিধানসভায় নগ্ন হয়ে বক্তৃতা দিয়েছিলেন৷

হরিয়ানা বিধানসভায় যখন দিগম্বর জৈন সাধুর বক্তৃতা নিয়ে সরগরম নেটদুনিয়া, তখনই খোঁজ মিলল এই সাধুর৷ জানা যাচ্ছে, তরুণ সাগরের বক্তৃতা দেওয়ার অন্তত মাসখানেক আগে মধ্যপ্রদেশ বিধানসভায় এই ঢঙেই বক্তৃতা দিয়েছিলেন তিনি৷ সেবার বিধানসভার স্পিকার ও অন্যান্য নেতা মন্ত্রীরা নিজে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর শিষ্যরাও৷ প্রায় ৪০ মিনিট বক্তৃতা দিয়েছিলেন তিনি৷ তুলে ধরেছিলেন শাসক-বিরোধী সমণ্বয়ের কথা৷ সাধারণ মানুষের ভালর জন্য কাজ করতে উৎসাহিত করেছিলেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

AcharyaVidyasagarAssemblyvisitজৈন ধর্মের প্রথা অনুযায়ী সেদিন বিধানসভায় নগ্ন হয়েই গিয়েছিলেন এই সাধু৷ কেননা শ্বেতাম্বররাই একমাত্র সাদা কাপড় পরেন৷ দিগম্বরদের পরিধেয় বলে কিছু থাকে না৷ সেবার অবশ্য কোনও বিতর্ক তৈরি হয়নি৷ মন্ত্রী, বিধায়করা মন দিয়ে শুনেছিলেন তাঁর কথা৷ অনেকে আবার তাঁর আশীর্বাদও চেয়ে নিয়েছিলেন৷ কেউ কেউ আবার মনে করেছিলেন সাধুর আগমনে, বিধানসভা ভবনের বাস্তুদোষও খণ্ডন হয়েছে৷

সম্প্রতি দিগম্বর তরুণ সাগরের বক্তৃতা নিয়ে যেরকম বিতর্ক তৈরি হয়েছে তা হওয়া উচিত ছিল না বলেই মনে করছেন অনেকে৷ সুরকার বিশাল দাদলানির মশকরা, পরে দিল্লির মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ক্ষমা চাওয়া, বিশালের রাজনীতি ছেড়ে দেওয়া ইত্যাদি নিয়ে ঘোরাল হয়েছে প্রসঙ্গ৷ কিন্তু সাধু নিজে তাতে কিছু মনে করেননি ও ক্ষমা করা প্রসঙ্গ নেই বলেই জানিয়েছেন৷ তবে নেটদুনিয়া ওই ঘটনায় যেরকম প্রতিক্রিয়া জানিয়েছে তা কিছুটা বেমানান ঠেকেছে অনেকের কাছেই৷ আর তাই উঠে এল আর এক সাধুর কথা, যিনি এর আগেও এরকম কাজের নুমনা দেখিয়েছেন৷ ধর্মের প্রথা মেনেই যে এঁরা দিগম্বর, আর তা নিয়ে বিতর্ক বাঞ্ছনীয় নয়, এ ঘটনা সামনে আসার পর এমনটাই মত নানা মহলে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.