Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রোজ স্নান করেন না অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই!

এমনকী চাকরি পাওয়ার পর অনেকেরই ৫ বছরের মধ্যে বিয়ে করার কোনওরকম ইচ্ছে নেই৷ কিন্তু, কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৬, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৬, ১৬:০৭

options
link
রোজ স্নান করেন না অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই নাকি রোজ স্নান করেন না৷ এই তথ্যই উঠে এসেছে আইআইটি-বম্বের ছাত্রছাত্রীদের উপর হওয়া এক সাম্প্রতিক সমীক্ষায়৷ যাতে বলা হয়েছে, ১০ জন পড়ুয়াদের মধ্যে নাকি ৬ জনই এক-দুই দিন অন্তর স্নান করেন৷

এর কারণ হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের পড়ার চাপকেই দায়ী করা হচ্ছে৷ সমীক্ষার ভিত্তিতে বিশেষজ্ঞদের ধারণা, প্রযুক্তির পাঠ নিতে দিনরাত এক করে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের৷ তাই সময়মতো নাওয়া-খাওয়ার সময় পান না তাঁরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমীক্ষা অনুযায়ী, হোস্টেল লাইফের হ্যাংওভার এতটাই থাকে যে, ভাল নম্বর পেয়ে স্নাতক হওয়ার জন্য ৪০ শতাংশ পড়ুয়াই বাড়িতে থাকার চাইতে হোস্টেলে সহপাঠিদের সঙ্গে থাকতে চান৷ আবার ২৭ শতাংশ এমন ছাত্রও রয়েছেন, যাঁরা বাড়ি ফিরে থাকতে চান৷ বাকি ১৯ শতাংশ একা থাকতে ভালবাসেন৷ আর এঁদের মধ্যে ৫২ শতাংশেরই বন্ধুদের সঙ্গে গোয়া কিংবা অন্যান্য জায়গায় বেড়াতে যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে৷ এমনকী চাকরি পাওয়ার পর অনেকেরই ৫ বছরের মধ্যে বিয়ে করার কোনওরকম ইচ্ছে নেই৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

3_idiots_screen_3_720

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.