সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাসের ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ল৷ সিলিন্ডার প্রতি ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়েছে৷ তবে কমছে ভরতুকিহীন সিলিন্ডারের দাম৷ ভরতুকিহীন প্রতিটি সিলিন্ডারের দাম ২০.৫০ টাকা করে কমছে৷ একই সঙ্গে বিমানের জ্বালানির দাম ৩.৮ শতাংশ কমছে৷
জুলাই মাস থেকে এই নিয়ে তিনবার ভরতুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল৷ গ্যাসের উপর থেকে ধীরে ধীরে ভরতুকি কমিয়ে আনতে প্রতি মাসে ২ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সেই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখেই দাম বাড়ানো হল৷ এর আগে ১৬ আগস্ট ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম ১.৯৩ টাকা বাড়ানো হয়েছিল৷ ডিজেলের মতোই গ্যাস ও কেরোসিনের উপর ভরতুকি তুলে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র৷ অন্যদিকে কেরোসিনে প্রতিমাসে বাড়ছে ২৫ পয়সা করে৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ১০ মাস এই দাম বাড়ানোর সুযোগ দিয়েছে সরকার৷ বৃহস্পতিবারও প্রতি লিটার কেরোসিনের দাম ২৫ পয়সা করে বাড়ছে৷ এই নিয়ে তিনবার দাম বাড়ল কেরোসিনের৷ একই সঙ্গে ভরতুকিহীন কেরোসিনের দাম বাড়ছে লিটারে ২.৬৬ টাকা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন