Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোর কী হয়?

সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ কিন্তু ব্যবহারকারীদের মৃত্যুর পরও সম্মান দেয়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৬:৩২

options
link
মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোর কী হয়? zoom

জীবনের নানা মুহূর্ত আমরা ভাগ করে নিই সোশ্যাল মিডিয়ায়৷ ভার্চুয়াল দুনিয়া যে আজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না৷ ব্যক্তি পরিচয়ের বাইরেও  সোশ্যাল মিডিয়ার ইমেজও এই সময়ে খুব জরুরি৷ তাই প্রতিমুহূর্তে আমরা খেয়াল রাখি সেদিকে৷ কিন্তু মৃত্যুর পর কী হয় এই অ্যাকাউন্টগুলির? যদি ভাবেন সব ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ভুল করবেন৷ সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ কিন্তু ব্যবহারকারীদের মৃত্যুর পরও সম্মান দেয়৷

ফেসবুকেই বহু মানুষ প্রোফাইল খুলে রাখেন৷ তা মৃত্যুর পর কী হয় সেই প্রোফাইলগুলির? হয় ফেসবুক তা চিরতরে ডিলিট করে দেয়৷ নয় বেশিরভাগ ক্ষেত্রে তা মেমোরিয়াল পেজে পরিণত হয়৷ অর্থাৎ সেখানে মৃতের আত্মীয় পরিজন বা বন্ধুরা পোস্ট করতে পারবেন৷ অথবা যদি গোড়া থেকেই কেউ ‘লিগ্যাসি কনট্যাক্ট’ হিসেবে কাউকে বেছে রাখেন, তবে তিনি পরবর্তীকালে প্রোফাইলটিকে সক্রিয় রাখতে পারেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টুইটার কর্তৃপক্ষও প্রোফাইলটিকে রেখে দেওয়ারই পক্ষপাতী৷ সেক্ষেত্রে মৃতের পরিচিত কেউ প্রোফাইলটিকে চালাতে পারেন৷ তবে অবশ্যই তাঁকে বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে টুইটারের কাছে৷ মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটও জমা দিতে হবে৷ অন্যথায় প্রোফাইল নিষ্ক্রিয় হয়ে যাবে৷

ইনস্টাগ্রামে মানুষের ব্যক্তিগত ছবি থাকে বেশি৷ তাই নিরাপত্তাও থাকে বেশি৷ ইনস্টাগ্রাম প্রোফাইল রেখে দিলেও তা সার্চ অপশনে সামনে আনে না৷ ছবির নিরাপত্তার জন্যই এই পন্থা নেওয়া হয়৷

মৃত্যুর পর প্রোফাইল ব্যবহার করে সমাজের পক্ষে হানিকর কাজও কেউ করতে পারেন৷ তাই স্মৃতি হিসেবে প্রোফাইল রেখে দিলেও সোশ্যাল মিডিয়া সেগুলির চরম নিরাপত্তা বজায় রাখে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.