Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফ্রেণ্ডলি ম্যাচে পুয়ের্তো রিকোকে হেলায় হারালেন সুনীলরা

ভারত-৪(নারায়ণ, সুনীল, জেজে, জ্যাকিচাঁদ) পুয়ের্তো রিকো-১ (ইমানুয়েল স্যাঞ্চেজ) ২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়। চোখ রাখুন Advertisement সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুয়ের্তো রিকোর বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় কোচ কনস্ট্যানটাইনের লক্ষ্য ছিল তাঁর ছেলেদের স্কিল বাজিয়ে দেখে নেওয়া৷ কেননা কোচ চাইছেন, এমন একটা দল তৈরি করতে যা আগামী … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/sports/india-beats-puerto-rico-by-4-1/pid/18462/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ফ্রেণ্ডলি ম্যাচে পুয়ের্তো রিকোকে হেলায় হারালেন সুনীলরা"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৬, ২২:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৬, ২২:১২

options
link
ফ্রেণ্ডলি ম্যাচে পুয়ের্তো রিকোকে হেলায় হারালেন সুনীলরা zoom

ভারত-৪(নারায়ণ, সুনীল, জেজে, জ্যাকিচাঁদ)

পুয়ের্তো রিকো-১ (ইমানুয়েল স্যাঞ্চেজ)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুয়ের্তো রিকোর বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় কোচ কনস্ট্যানটাইনের লক্ষ্য ছিল তাঁর ছেলেদের স্কিল বাজিয়ে দেখে নেওয়া৷ কেননা কোচ চাইছেন, এমন একটা দল তৈরি করতে যা আগামী ছয় ও সাত বছরের জন্য দেশের জন্য ঘাম ঝরাতে পারবেন৷ ম্যাচ শেষ হওয়ার পর এদিন অন্তত সে বিষয়ে আশ্বস্তই হবেন কোচ৷ কেননা সিনিয়রদের পাশপাশি জুনিয়ররাও এদিন পুয়ের্তোর মতো দলের বিরুদ্ধে যে আত্মবিশ্বাস নিয়ে খেলে দলকে জয়ের সরণিতে পৌঁছে দিল, তাতে স্বস্তিতে থাকাই স্বাভাবিক৷

এদিনের ফ্রেন্ডলি ম্যাচের আগে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ৷ সুনীল ছেত্রীর বদলে গুরপ্রীতকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন৷ বোঝাই যাচ্ছিল, নানা কম্বিনেশন পরীক্ষা করে দলকে সব ধরনের আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী করে তুলতে চাইছিলেন তিনি৷ এদিন সে পরীক্ষাও তাঁর একরকম সফলই হল৷ অধিনায়ক গুরপ্রীতের নেতৃত্বে পুয়ের্তোকে একরকম হেলায় হারিয়ে দিল ভারত৷

টানটান ম্যাচের আশায় এদিন গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন অভিষেক বচ্চন, রোহিত শেট্টিরা৷ তাঁদের আশাও অপূর্ণ থাকেনি৷ গোড়াতে অবশ্য এগিযে যায় পুয়ের্তোই৷ ইমানুয়েল স্যাঞ্চেজের করা সেই গোল অবশ্য দমিয়ে দিতে পারেনি সুনীলদের৷ পাল্টা আক্রমণে পুয়ের্তো রক্ষণকে একরকম কোণঠাসা করেই গোল ছিনিয়ে আনেন নারায়ণ দাস৷ সুনীলের  ফ্রি-কিক মিস দলের ঘাড়ে যতটা চেপে বসে পারত, নারায়ণের বুদ্ধিমত্তার কারণেই তা সম্ভব হয়নি৷ এরপর আর পিছু ফিরে তাকায়নি ভারত৷ ২৬ ও ৩৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী ও জেজে৷ প্রথমার্ধে এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থা থেকেই শুরু করে ভারত৷ দ্বিতীয়ার্ধে জ্যাকিচাঁদ সিংয়ের গোলে ব্যবধান আরও বাড়ে৷ সব মিলিয়ে যে লক্ষ্য ছিল আজকের ফ্রেন্ডলি ম্যাচের, তাতে সহজেই পৌঁছন সুনীলরা৷ পুয়ের্তোর মতো দলকে হারানোয় তাঁদের আত্মবিশ্বাস যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.