Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বেদ পঠনপাঠনে দেশে এবার চালু হচ্ছে নয়া বোর্ড

বেদ নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, এই প্রথমবার বৈদিক শিক্ষা বোর্ড চালুর পরিকল্পনা নেওয়া হল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ১৭:৪৮

options
link
বেদ পঠনপাঠনে দেশে এবার চালু হচ্ছে নয়া বোর্ড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কৃত এ দেশের অধিকাংশ বোর্ডেই ঐচ্ছিক বিষয় হয়ে গিয়েছে৷ অথচ বেদ থেকে উপনিষদ সবই দেবনাগরী ভাষায় লেখা৷ ভাষার কারণে এবং ইচ্ছের অভাবেই বেদ পঠনপাঠন প্রায় উঠেই গিয়েছে৷ এ সমস্যা দূর করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার৷ এবার বেদ পঠনের জন্য তৈরি হতে চলেছে আলাদা বোর্ড৷

বেদ নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, এই প্রথমবার বৈদিক শিক্ষা বোর্ড চালুর পরিকল্পনা নেওয়া হল৷ উজ্জয়িনীতে মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠানের অধীনে এই বোর্ড তৈরির পরিকল্পনা নিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ পুরো পরিকল্পনার বাস্তব রূপায়ণের জন্য প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে৷ মন্ত্রকের তরফে আপাতত ৬ কোটি টাকা নির্ধারিত করা হয়েছে এ কাজে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেদ বিদ্যা প্রতিষ্ঠানে এখনই প্রায় ১০ হাজার ছাত্র পড়াশোনা করেন৷ মন্ত্রকের অনুমান আরও প্রায় ৪০ হাজার ছাত্র বেদ পঠনপাঠনে আগ্রহী হতে পারেন৷ আলাদা বোর্ড থাকলে তাঁদের এ বিষয়ে পড়াশোনা৷ এর আগে বাবা রামদেব বেদ পড়ানোর প্রস্তাব এনেছিলেন৷ কিন্তু তাঁর আবেদন খারিজ হয়েছিল৷ পরে দেশের সংস্কৃত বিশেষজ্ঞ ও গুরুকুলের পণ্ডিতরা দেখা করেন স্মৃতি ইরানির উপদেষ্টার সঙ্গে৷ তারপরই এই নয়া বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ সিবিএসই-র সমমানের করে তৈরি করা হচ্ছে এই বোর্ড৷ আপাতত একটি প্রতিষ্ঠান থেকে কাজ শুরু হলেও আরও বেশ কয়েকটি স্কুল স্থাপনেরও পরিকল্পনা আছে মন্ত্রকের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.