Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৬

বছর খানেক আগে এই মণিপুরেই সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছিল মায়ানমারে লুকিয়ে থাকা নাগা জঙ্গিরা৷ হামলায় মৃত্যু হয় ডোগরা রেজিমেন্টের ১৭ জন জওয়ানের৷ এক বছর পর সেই মণিপুরের চাণ্ডেলেই সেনা কনভয় হামলা চালাল জঙ্গিরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ১৭:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ১৭:০০

options
link
মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক আগে এই মণিপুরেই সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছিল মায়ানমারে লুকিয়ে থাকা নাগা জঙ্গিরা৷ হামলায় মৃত্যু হয় ডোগরা রেজিমেন্টের ১৭ জন জওয়ানের৷ এক বছর পর সেই মণিপুরের চাণ্ডেলেই সেনা কনভয় হামলা চালাল জঙ্গিরা৷ রবিবারের হামলায় মৃত্যু হয় অসম রাইফেলসের ৬ জওয়ানের৷ নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও আছেন৷

সেনা সূত্রে খবর, দিন কয়েক ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মণিপুর৷ রবিবার বেলায় চাণ্ডেল জেলার হোলিংজংয়ের ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অসম রাইফেলসের রেজিমেন্টের সদর দফতরে ফিরছিলেন জওয়ানরা৷ সেই সময় আচমকাই সেনা কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা৷ এই হামলার পিছনে পিএলএ, ইউএনএলএফ এবং প্রিপাক নামে মণিপুরের তিন জঙ্গি গোষ্ঠী আছে বলে সন্দেহ সেনার৷ শুরু হয় প্রবল গুলির লড়াই৷ গুলি বিনিময়ের মধ্যেই প্রাণ হারান ছয় সেনা জওয়ান৷ নিহত সেনা জওয়ানদের বাড়ি বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে৷ নিহত জওয়ানদের দেহ তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে সেনার তরফে৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন (ইস্টার্ন কম্যান্ড) সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেনারা পাল্টা গুলি চালালেও আবহাওয়া খারাপ থাকায় ঘন জঙ্গলের মধ্যে পালাতে সক্ষম হয় সশস্ত্র জঙ্গিরা৷ প্রত্যন্ত এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী৷ জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে মায়ানমারে না পালাতে পারে তার জন্য সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ ঘটনার পর একটি এলএমজি, চারটি একে ফর্টি সেভেন এবং একটি ইনসাস রাইফেল চুরি করে নিয়ে গিয়েছে জঙ্গিরা৷ এখন দেখার কবে পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.