সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে শিক্ষক দিবস নিয়ে মাতামাতির মধ্যেই সকলের চোখের আড়ালে এ রাজ্যেরই এক শিক্ষক দীর্ঘ ১৮ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে চলেছেন তাঁর ছাত্রদের৷ শরীর তাঁকে সঙ্গ দেয়নি, প্রতিবন্ধকতা তাঁর নিত্যসঙ্গী৷ ইনি গোঘাটের মির্গা গ্রামের প্রবীর পাল৷ শারীরিক সমস্যার জন্য যাঁকে চলতে হয় প্রায় হামাগুড়ি দিয়ে৷ কিন্তু মনের জোরে ভর করে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন পড়াতে যান পাশের গ্রামের চাতরা প্রাথমিক বিদ্যালয়ে৷ তার জন্য পান না ন্যূনতম বেতন বা ভাতা৷ আয় বলতে স্কুলে পড়ানোর পাশাপাশি সামান্য কয়েকটা টিউশনের টাকা৷
বাড়িতে থাকার বলতে শুধু মা৷ মা হীরা রানি বাড়িতে বসে ঠোঙা তৈরি করেন৷ এই উপার্জন থেকেই মা ও ছেলের ভাত জোটে৷ তবে পড়ুয়াদের শুধু বইয়ের পাঠ দেন না প্রবীরবাবু৷ পড়ুয়াদের শেখান প্রকৃতিকে ভালবাসতে৷ তাদের নিয়ে জৈব সার প্রয়োগ করে গড়েছেন বাগান৷ সেখানে লাউ, কুমড়ো, শাক, লঙ্কা-র চাষ হয়৷ চাতরা প্রাথমিক বিদ্যালয় লাগোয়া একফালি জমিকে উর্বর করে তুলেছেন প্রায় একা হাতে৷ দিনভর কাটে এভাবেই৷ সকালে পড়ানো, দুপুরে চাষ আর বিকেলে বিদ্যালয়কে সাফ করতে নিজের হাতে তুলে নেন ঝাঁটা-ফিনাইল৷ প্রতিদিন স্কুলের শৌচাগার সাফ করেন ওই হামাগুড়ি দিয়েই৷ বলছেন, “ছাত্ররা, শিশুরাই আমার প্রাণ৷ তাদের সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাই৷”
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন