সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৈমুরকে নিয়ে আলোচনার শেষ নেই৷ কীভাবে বেড়ে উঠছে করিনা এবং সইফের ছেলে, একথা সব সময়ই লাইমলাইটে৷ তৈমুরের ছবি না তোলার কথা বলেছিলেন ছোটে নবাব৷ কিন্তু তার কয়েকঘণ্টা পরেই আবার বিজ্ঞাপনী দুনিয়ায় নিজের ছেলেকে দেখতে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন সইফ আলি খান৷ তবে হাসতে হাসতে সইফ এই ইচ্ছার কথা বলেন৷ তার এই দাবি আদতে কতটা সত্যি তা নিয়ে দানা বেঁধেছে নয়া জল্পনা৷
[আগামী বছর চারহাত এক হবে মালাইকা-অর্জুনের!]
‘বাজার’ সিনেমা নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন সইফ আলি খান৷ এই সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই কথা প্রসঙ্গে তৈমুরের কথা আসে৷ বাবা-মায়ের মতো রুপোলি পর্দায় তৈমুর পা রাখুক, তা চান ছোটে নবাব৷ ছোট থেকেই ওই ভূমিকায় তাকে দেখতে চান সইফ আলি খান৷ তিনি বলেন, ‘‘ন্যাপির বিজ্ঞাপনে সুযোগ পেলে, ছোটবেলায় অর্থ উপার্জন করতে পারে ছোট্ট তৈমুর৷’’ এই কথা বলতে বলতে হেসে ফেলেন তিনি৷ করিনা যদিও নিজের ছেলেকে ন্যাপির বিজ্ঞাপনে দেখতে চান না৷ সইফ আলি খানের এই ভাবনা অত্যন্ত নিম্নরুচির বলেই মত করিনার৷ এভাবে নিজের ছেলেকে রূপোলি জগতে দেখতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সইফ ঘরনি৷
[ক্যানসার আক্রান্ত স্ত্রীর জন্য করবাচৌথে কী করলেন আয়ুষ্মান খুরানা?]
বেশিরভাগ মানুষের তৈমুরকে নিয়ে আগ্রহের সীমা নেই৷ তৈমুরের প্রতি অত্যুৎসাহ তাঁর পছন্দ নয় বলেও ওই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন সইফ৷ আর পাঁচটা শিশুর থেকে তৈমুর যে একেবারেই আলাদা নয়, তা সত্ত্বেও তাঁর ছেলেকে নিয়ে এত আলোচনার কী আছে সেই প্রশ্নও অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন