Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘জিরো’-এর পোস্টারে বাজিমাত শাহরুখের, প্রশংসা করলেন আমির

একসঙ্গে ছবি পোস্ট করলেন দুই অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৭:০৪

options
link
‘জিরো’-এর পোস্টারে বাজিমাত শাহরুখের, প্রশংসা করলেন আমির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে তাঁদের সম্পর্ক আদায় কাঁচকলায়। কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। কিন্তু ইদানিং সেই সম্পর্কের বরফ খানিকটা হলেও গলেছে। তাই মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে একফ্রেমে দেখা দিচ্ছেন শাহরুখ খান ও আমির খান। এবারও তেমনই একটি ঘটনা ঘটল। একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন দুই খান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Hug from the Thug….!! Beat that!

Advertisement

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

আমির খানের ছবি ‘ঠাগস অফ হিন্দোস্তান’ মুক্তি পেতে আর এক সপ্তাহ বাকি। এদিকে একদিন পরেই মুক্তি পাবে শাহরুখ খানের ছবি ‘জিরো’-র ট্রেলার। তার আগে অবশ্য বাছাই করা কয়েকজনকে দেখানো হয়েছে সেটি। আর তা দেখেই উচ্ছ্বসিত আমির। শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জন্মদিনে ঐশ্বর্যকে কীভাবে শুভেচ্ছা জানালেন অভিষেক? ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

শুধু শাহরুখ কেন? টুইটারে অনুষ্কা ও ক্যাটরিনারও প্রশংসা করেছেন মিস্টার পারফেকশনিস্ট। ক্যাটকে ‘অসাধারণ’ আর অনুষ্কাকে ‘অবিশ্বাস্য’ বলেছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘জিরো’ সিনেমার পোস্টার। একসঙ্গে দুটি পোস্টার মুক্তি পেয়েছে। একটিতে ক্যাটরিনা, অন্যটিতে অনুষ্কার সঙ্গে দেখা গিয়েছে কিং খানকে।

বিশ্বের সেরা ১০০-র তালিকায় বাংলার ‘পথের পাঁচালি’ ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.