Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের নতুন ছবির গান

কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৭:৩৭

options
link
আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের নতুন ছবির গান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিজারে মনে হয়েছিল পরিচালক করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল” মনে হয় এক তরফা সম্পর্কের কোনও গল্প৷ যেখানে সম্পর্কের জটিলতার বাইরে গিয়েও মানুষকে গ্রাস করে একাকীত্ব৷ যেখানে সম্পর্কের শেষেও থেকে যায় এক তরফা ভালবাসা৷

কিন্তু সদ্য মুক্তি পেল “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর প্রথম গান৷ প্রীতমের সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটির মধ্যে সুর এবং রোম্যান্সের মিশেল যেমন আছে ঠিক তেমনভাবেই গানটির দৃশ্যায়ন মনে করিয়ে দিল করণ জোহরের পরিচালিত ছবি “কভি আলবিদা না কহেনা”-র গল্প৷ সেই সম্পর্কের টানাপোড়েন, সেই সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়ায় জড়িয়ে গিয়ে হৃদয় ভাঙার গল্প৷ যদিও “কভি আলবিদা না কহেনা” ছবিতে শেষটায় ভালবাসা সবরকম জটিলতাকে হারিয়ে জিতে গিয়েছিল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷

তবে কি করণের নতুন ছবিতে ভালবাসা পরিণতি পাবে না?

শুনে নিন সেই গান:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.