সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষেবা শুরু হতেই মুখ থুবড়ে পড়ল কোটিপতি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও পরিষেবা৷ সংস্থার বার্ষিক সাধারণ সভায় নিজের ক্ষোভ উগরে দিলেন দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী৷ গত এক সপ্তাহে ৫ কোটিরও বেশি গ্রাহকের ‘কল ফেলিওর’ হয়েছে৷ জিও ছাড়া অন্যান্য নেটওয়ার্কের মোবাইলে ফোন করতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা৷ এই অবস্থায় মুকেশ আম্বানি আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন জিও-র দায়িত্বপ্রাপ্ত কর্তাদের৷ তাঁর অবশ্য দাবি করেছেন, প্রয়োজনীয় ইন্টারকানেক্ট ক্যাপাসিটি না থাকায় ভুগতে হচ্ছে জিও গ্রাহকদের৷ তবে রিলায়েন্স গ্রাহকদের স্বার্থ সবসময় রক্ষা করে চলবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
পাশাপাশি, রিলায়েন্স জিও-কে বিশ্বের সবচেয়ে বড় শিল্পোদ্যোগ বলে দাবি করেছেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সিইও৷ একটি পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুকেশ আম্বানি বলেছেন, “আজ পর্যন্ত বিশ্বের কোনও স্টার্ট আপ ১.৫ লক্ষ কোটি টাকা লগ্নি করে ব্যবসা শুরু করেনি৷ আমরা করতে পেরেছি এবং তা করতে পেরেছি এক ডলারও লাভের আশা না করে৷” আগামী বছরই ৬০-এ পা দিচ্ছেন প্রয়াত ধীরুভাই আম্বানির জ্যেষ্ঠ পুত্র৷ ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে টেলি কমিউনিকেশন ইন্ড্রাস্ট্রিতে জিও-র দাপিয়ে বেড়ানো দেখে যেতে চান তিনি৷ তাই ফিরে যেতে চান ত্রিশের কোঠায়৷ আম্বানি জানিয়েছেন, এখনই জিও পরিষেবা থেকে লাভের আশা করছেন না তিনি৷ তাঁর বিশ্বাস, টিনএজারদের কাছে জনপ্রিয় হলে তবেই রিলায়েন্সের জিও লাভের মুখ দেখতে শুরু করবে৷ ভারতী এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়ার মতো নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে জিও-র কোনও সংঘাত নেই বলে দাবি করেছেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সিইও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন