Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের বড় পর্দা কাঁপাতে আসছে অবতার

গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন ও তাঁদের সন্তানদের নিয়ে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৬, ২২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৬, ২২:০৬

options
link
ফের বড় পর্দা কাঁপাতে আসছে অবতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমস ক্যামরনের সাই-ফাই ফিল্ম ‘অবতার’ সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়৷ ২০০৯ সালে ডিসেম্বরে ভারতবর্ষে রিলিজের পরে সাড়া ফেলেছিল ছবিটি৷ সমালোচক মহলেও টেকনিকালিটির জন্য বেশ প্রশংসিত হয় জেমস ক্যামারনের এই সৃষ্টি৷ অবতার আসার পরেপরেই ভক্তদের জানিয়ে ছিলেন সিক্যুয়েলও তৈরি করবেন তিনি৷ তাই ২০০৯ এর পর থেকে সাই-ফাই সিনেমার ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন অবতারে ফিরবে ‘অবতার’৷ সিনেমাপ্রেমীদের প্রতিক্ষার অবসান খানিক শেষ হল বলাই যায়৷

জেমস ক্যামেরন জানিয়ে দিলেন অবতার ফিরছে তার দ্বিতীয় পর্ব নিয়ে৷ ২০১৭ সালেই এই ছবির প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছেন পরিচালক৷ ভক্তদের জন্য আপাতত তিনি সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে জানিয়েছেন যে এইবার গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন ও তাঁদের সন্তানদের নিয়ে৷ সিনেমাটি রিলিজ করবে ২০২০ সাল নাগাদ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অতএব ততদিন আরেকটু অপেক্ষায় থাকতে হবে অবতারপ্রেমীদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.