Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

বাস্তবের ফ্যান-কে কী উপহার দিলেন শাহরুখ খান?

সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে শাহরুখ খানের দুই সুন্দরী ফ্যান উড়ে এসেছিলেন মুম্বইতে। উদ্দেশ্য তো একটাই- প্রিয় তারকার সঙ্গে একবারটি দেখা করা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৬, ২০:২৩

options
link
বাস্তবের ফ্যান-কে কী উপহার দিলেন শাহরুখ খান? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ফ্যানের কপালে জুটেছিল হাজতবাসের সঙ্গে পুলিশের মার!
বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা। পাক্কা ১৮০ ডিগ্রি উল্টো!
হয়েছে কী, সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে শাহরুখ খানের দুই সুন্দরী ফ্যান উড়ে এসেছিলেন মুম্বইতে। উদ্দেশ্য তো একটাই- প্রিয় তারকার সঙ্গে একবারটি দেখা করা!
শুরুটা যদিও ছিল ছবির মতোই! হলেই বা সুন্দরী বিদেশিনী, ‘মন্নত’-এর পাহারাদাররা তাঁদের পাত্তা দেবেন কেন! ফলে, যা হওয়ার, তাই হল! ‘মন্নত’-এর সামনে পাক খেতে খেতে গুচ্ছের পয়সা আর সময় নষ্ট হচ্ছিল দুই বিদেশিনীর।
তবে, তাঁরা একেবারে চুপচাপ বসে থাকেননি। একের পর এক টুইট করে অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও দেখা করার আবেদন জানিয়ে যাচ্ছিলেন শাহরুখ খানের কাছে।
টুইটের বহরটা দেখতেই তো পাচ্ছেন!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন


স্বাভাবিক ভাবেই এক সময়ে ব্যাপারটা কানে গেল বলিউডের বাদশার।
তার পর?
তিনি বাদশার মতোই কাজ করেছেন। দেখা করেছেন ফ্যানের সঙ্গে। তাঁদের সঙ্গে একটু সময় কাটিয়েছেন।
আর উপহার হিসেবে কী দিলেন?


মুটিয়ারা উলফা হারলিটার এই টুইট-ই তো সে কথা বলে দিচ্ছে!
খটকা শুধু একটাই! ‘জাবরা ফ্যান’ গৌরব টুইটারে ফলো করার কথা বলে গান গেয়ে নেচে বেড়াল দিল্লির পথে পথে। কাজেও সেটা করল না কেন?
তাহলেই তো আর পুলিশের মার খেতে হত না!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.