স্টাফ রিপোর্টার: আগামী রবিবার, অর্থাৎ ১১ সেপ্টেম্বর কলকাতা লিগের নির্ধারিত মহামেডান-ইস্টবেঙ্গল ম্যাচ শেষমেশ হচ্ছে না বলেই ঘোষণা করল আইএফএ৷ নিরাপত্তার কারণেই ওইদিন ম্যাচ করা সম্ভব হচ্ছে না বলে জানা যাচ্ছে৷
ডার্বি জট কাটতে না কাটতে ফের বিপাকে ছিল আইএফএ৷ ইদ উপলক্ষে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ নিয়ে সংশয়ে ছিলেন আইএফএ কর্তারা৷ নির্ধারিত সূচি অনুযায়ী ১১ তারিখ মহামেডান-ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল৷ কিন্তু ইদের কারণে মাঠে নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল রাজ্য প্রশাসন৷ ফলত জট বেড়েছিল ম্যাচ ঘিরে৷ নিরাপত্তা নিশ্চিত করতেই শুক্রবার এ নিয়ে আলোচনায় বসেন আইএফএ কর্তারা৷ এবং শেষ পর্যন্ত ওই দিন ম্যাচ না করারই সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ পরিবর্তে ১৮ তারিখ এই ম্যাচ হবে বলে জানানো হয়েছে৷
১৪ সেপ্টেম্বর মোহনবাগানের সঙ্গে মহামেডান ম্যাচ নিয়ে যে সংশয় ছিল তাও কাটল৷ আগামী ১৫ তারিখ এই ম্যাচের দিন ধার্য হয়েছে৷ ১৪ তারিখ ইস্টবেঙ্গল ও এরিয়ান ম্যাচ নির্ধারিত সূচি মেনেই হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন