Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ১৬

আহতদের এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৬, ১৪:০৩

options
link
ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ১৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার আঙ্গুলে বাস দুর্ঘটনায় মৃত্যু হল চার মহিলা-সহ কমপক্ষে ১৬ জনের৷ গুরুতর জখম ৩০ জনেরও বেশ বাসযাত্রী৷

শুক্রবার সকালে বৌধ থেকে বাসটি অথামালিকের দিকে যাচ্ছিল৷ ডিজিপি কে বি সিং জানান, দেওলিঝারির কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মণিত্রী নামে একটি পুরনো সেতুর রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে যায়৷ তবে ঠিক কী কারণে যাত্রীবাহী বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারায় তা এখনও স্পষ্ট নয়৷ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আঙ্গুল জেলাশাসক অনিল কুমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে তদারকি করেন৷ আহতদের এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা হবে বলে ঘোষণা করেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.