সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজও মানুষের উৎসাহের বিন্দুমাত্র কমতি নেই৷ তাঁর জীবন, তাঁর সংগ্রাম, তাঁর লেখাপড়া এবং চিন্তা-ভাবনা সবই মানুষকে উদ্বুদ্ধ করে৷ আর তাই এবার নেতাজির ব্যবহার করা গাড়িটিকেও সাধারণ মানুষের সামনে আনতে চায় তাঁর পরিবার৷ ১৯৪১ সালে গৃহবন্দি থাকাকালীন যে সেডান গাড়িতে চড়ে নেতাজি বাড়ি থেকে ফেরার হয়েছিলেন সেই গাড়িটিকেই মেরামত করে লোকসমক্ষে আনার প্রস্তুতি চলছে৷ জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই সাধারণের সামনে আনা হবে এই গাড়ি৷
ঐতিহাসিক গাড়িটিকে লোকসমক্ষে আনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর পরিবার৷ BLA 7169 নম্বরের সেডান গাড়িটির ইতিমধ্যেই মেরামতি শুরু হয়েছে৷
পাশাপাশি, নেতাজি রিসার্চ ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে, জার্মান অটোমোবাইল সংস্থা অডি সেডান গাড়িটির মেরামতির কাজ শুরু করেছে৷ গাড়িটিকে রং করে এবং গাড়ির যন্ত্রাংশ বদল করে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে গাড়িটিকে৷ নেতাজি রিসার্চ ব্যুরোর সেক্রেটারি কৌশিক চক্রবর্তী জানান, “গাড়িটি যাতে ১০০-২০০ মিটার পর্যন্ত চলতে পারে সেই বিষয়টির দিকেও নজর রাখা হচ্ছে৷” যদিও গাড়িটিকে রাস্তায় চালানোর বিশেষ কোনও পরিকল্পনা নেই পরিবারের৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন