Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিলেন রিচা চাড্ডা

নারীদের সম্মান দেওয়া ও তাঁদের আত্মবিশ্বাসী করে তোলাই পুরুষদের কর্তব্য৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৬, ২২:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৬, ২২:০৭

options
link
ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিলেন রিচা চাড্ডা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নারী নির্যাতন নিয়ে ও নারীর অধিকার নিয়ে মুখ খুলেছেন অনেকেই৷ এবার মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি অকপটে ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিয়েছেন৷

অভিনেত্রী বলেন, নারীদের সম্মান দেওয়া ও তাঁদের আত্মবিশ্বাসী করে তোলাই পুরুষদের কর্তব্য৷ মেয়েরা জানে তাঁরাও পারে, কিন্তু তাঁদের এই বিশ্বাসকেই আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পুরুষদের সাহায্য করা উচিত৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমাজের দ্বৈততা ছোটবেলা থেকেই তাঁকে ভাবিয়ে তুলেছে বলে জানান রিচা৷ ভারতীয় সমাজে একদিকে যেমন নারী মূর্তির পুজো হয়, পালিত হয় নবরাত্রি, সেখানে অন্যদিকে মেয়েদের প্রতি নির্যাতন শুরু হয় ভ্রুণহত্যা দিয়ে৷

দেবী দুর্গার শক্তির আরাধনা হলেও বাস্তবে নারীদের পরিস্থিতি আলাদা৷ বাইরে যা দেখানো হয় তা সমাজের অভ্যন্তরে মেনে চলা হয় না৷ ভারতীয় সমাজের বাস্তব চিত্রটাই এর মধ্যে  তুলে ধরলেন রিচা চাড্ডা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.