সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-মাংস খাওয়ার অপরাধেই তাঁদের ধর্ষণ করা হয়েছে৷ ধর্ষণের দুই সপ্তাহ পর এই অভিযোগ করলেন হরিয়ানার মেওয়াটের গণধর্ষণ-কাণ্ডের অন্যতম অভিযোগকারিনী৷ এদিন দিল্লিতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতিতে পুলিশের সামনে নির্যাতিতা বলেন, ধর্ষণের আগে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে গো-মাংস তাঁরা খান কি না৷ দুই নির্যাতিতা না বলা সত্বেও নিস্তার পাননি বলে জানিয়েছেন৷
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, গৌ-রক্ষক কমিটির সদস্যদের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ আগস্ট মাসের ২৪ তারিখ মেওয়াটের গ্রামের বাড়িতে ২০ বছরের এক যুবতী ও তাঁর ১৪ বছরের খুড়তুতো বোনকে গণধর্ষণ করা হয়৷ যুবতীর কাকা-কাকিমাকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা৷ মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের৷
ধর্ষণ ও খুনের অভিযোগে স্থানীয় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তরা প্রত্যেকই মদ্যপ ছিল বলে অভিযোগ৷ এলাকায় অসামাজিক কাজকর্ম করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন