সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল, বাংলাদেশের বাজারে ইতিমধ্যেই পৌঁছেছে রামদেবের সংস্থা পতঞ্জলির নানাবিধ পণ্য৷ বাদ নেই সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের নানা দেশও৷ এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পাকিস্তান ও আফগানিস্তান৷
রামদেব জানান, দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি উপযোগী হলেই তাঁরা উদ্যোগ নেবেন৷ বাণিজ্যের প্রসারে হালফিলে নতুন নতুন পণ্য উৎপাদনে মন দিয়েছে পতঞ্জলি। দিন কয়েক আগেই বাবা রামদেব জানিয়েছেন, শীঘ্রই বস্ত্রশিল্পে পা রাখবেন তাঁরা৷ বছরশেষে বা আগামী বছরের গোড়ায় বাজারে আসবে ‘স্বদেশি জিনস’৷
পাশাপাশি পতঞ্জলি সাম্রাজ্যের ডালপালা ছড়াবে ইউরোপ ও আমেরিকারের বাজারেও, আশা যোগগুরুর৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন