Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

তিরন্দাজির আন্তর্জাতিক মঞ্চে সোনা রাজ্যের ‘কন্যাশ্রী’ মণিকার

গতবছর নয়াগ্রাম ব্লক থেকে কন্যাশ্রী দিনের অনুষ্ঠানে তাঁর হাতে আন্তর্জাতিক মানের তির-ধনুক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১২:২৫

options
link
তিরন্দাজির আন্তর্জাতিক মঞ্চে সোনা রাজ্যের ‘কন্যাশ্রী’ মণিকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য স্থির ছিল৷ তিরন্দাজিতে, জীবনেও৷ পাশে এসে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তার হাতে তিনি নিজেই তুলে দিয়েছিলেন তির-ধনুক৷ এরপর আর পিছু ফিরে তাকায়নি মণিকা সোরেন৷ রাজ্যের মুখ উজ্জ্বল করে আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশের জন্য সোনা জিতল সে৷

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা মণিকা স্কুলছাত্রী৷ তিরন্দাজিতে সফল হওয়াই ছিল জীবনের লক্ষ্য৷ কিন্তু সে পথে নানা প্রতিবন্ধকতা থেকেই থাকে৷ তবে এ রাজ্যের কন্যারা যাতে জীবনে সাফল্য পায়, তার জন্য উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী৷ কন্যাশ্রী প্রকল্প চালু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদেরও লড়াইয়ে উৎসাহিত করে চলেছেন তিনি৷ সে প্রকল্প যে স্রেফ বিজ্ঞাপন নয়, মণিকার এই সাফল্যই যেন তার প্রমাণ৷ তার সোনাজয়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ গতবছর নয়াগ্রাম ব্লকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তার হাতে আন্তর্জাতিক মানের তির-ধনুক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ হতাশ করেনি মণিকা৷ এবছর চিনে অনুষ্ঠিত এশিয়া আর্চারি কাপের সেকেন্ড স্টেজ থেকে দেশের জন্য সোনার পদক ছিনিয়ে এনেছে মণিকা৷ সোনার মেয়ের এই সাফল্যের দিনে রাজ্যের কন্যাশ্রীদের নিয়ে তাঁর গর্বের কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.