সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী-ছেলেকে কুপিয়ে আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী৷ সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোদপুরের নীলগঞ্জ রোড এলাকায়৷ মৃত ব্যক্তির নাম বিপ্লব বন্দ্যোপাধ্যায় (৬০)৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী তন্দ্রা (৫৬) এবং ছেলে সুমন বন্দ্যোপাধ্যায় (৩৫)৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপ্লববাবুর আসল বাড়ি ছিল সোদপুরের ইন্দ্রলোকে৷ কিছুদিন আগে তা বিক্রি করে দিয়ে নীলগঞ্জের ফ্ল্যাটে এসে ওঠেন৷ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন৷ বাজারে বহু দেনাও হয়েছিল বলে সুইসাইড নোটে লিখেছেন তিনি৷
স্থানীয়রা জানিয়েছেন, গণিতে স্নাতক বিপ্লববাবুর ছেলে সুমন৷ বহুদিন ধরেই চাকরির চেষ্টা করছিলেন৷ কিন্তু, কোথাও কিছু হচ্ছিল না৷ সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে লিখিত পরীক্ষায় পাশ করেও মৌখিক পরীক্ষায় ব্যর্থ হন তিনি৷ ছেলের বেকারত্ব এবং আর্থিক অনটনের জেরে পারিবারিক অশান্তি লেগেই থাকত৷
এদিন সকালে বাড়ির ভিতর থেকে বাঁচানোর আর্তি শুনতে পেয়ে ছুটে যান প্রতিবেশীরা৷ কোলাপসিবল গেটের বাইরে থেকে ভিতরে সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে দরজা ভেঙে তন্দ্রাদেবী ও সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ ভিতরের আরেকটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোটও পায় পুলিশ৷ যাতে আর্থিক অনটনকেই নিজের মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন বিপ্লববাবু৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন