Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মায়ানমারে রোহিঙ্গা গণহত্যাই হয়েছে, সাফ জানাল মার্কিন কংগ্রেস

অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৮, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৮, ১৬:১৯

options
link
মায়ানমারে রোহিঙ্গা গণহত্যাই হয়েছে, সাফ জানাল মার্কিন কংগ্রেস zoom

সুকুমার সরকার, ঢাকা: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার এক প্রস্তাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর কার্যকলাপকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে। প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ৩৯৪-১ ভোটে গৃহীত হয়। প্রস্তাবে প্রতিনিধি পরিষদ রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে সুস্পষ্ট অবস্থান গ্রহণের জন্য মার্কিন সরকার, বিশেষ করে বিদেশসচিব মাইক পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন সরকার রোহিঙ্গাদের প্রতি মায়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংস ভূমিকার কঠোর সমালোচনা করলেও তারা এখনও পর্যন্ত একে গণহত্যা বলে আখ্যা দিতে রাজি হয়নি।

[মার্কিন মুলুকে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত রুশ মহিলা, চাপে পুতিন প্রশাসন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতকাল কংগ্রেসে প্রায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবটিকে ট্রাম্প প্রশাসনের এই অবস্থানের প্রতি ধিক্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান এড রয়েস প্রস্তাবটি সমর্থন করে বলেন, মায়ানমারে যা ঘটেছে তা গণহত্যা। এই গণহত্যার স্বীকৃতি দেওয়া মার্কিন সরকারের একটি নৈতিক দায়িত্ব। স্বীকৃতি প্রদানে অপারগতার কারণে যারা গণহত্যার জন্য দায়ী, তাদের বিচারের কাঠগড়ায় আনা বাধাপ্রাপ্ত হচ্ছে। প্রতিনিধি পরিষদের প্রস্তাবটি বহুলাংশে প্রতীকী। সেনেটে একই প্রস্তাব সমর্থিত না হলে তা আইনে পরিণত হবে না। সেনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল জানিয়েছেন, এই মুহূর্তে মায়ানমার সরকারের বিরুদ্ধে এরকম একটি প্রস্তাব গ্রহণ করা হলে সে দেশে গণতন্ত্রের পথে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা বিপদগ্রস্ত হবে।

[রাখাইনে ভারতের তৈরি ৫০টি বাড়ি হস্তান্তর রোহিঙ্গাদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.