Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

নোংরা পোশাকে সীমারেখা টানা জরুরি, অবস্থানে অনড় মোক্যাম্বো

শহর জুড়ে ওঠা অভিযোগ ও সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থানেই অনড় থাকল রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৬, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৬, ১৩:৩৯

options
link
নোংরা পোশাকে সীমারেখা টানা জরুরি, অবস্থানে অনড় মোক্যাম্বো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক পরিছন্ন নয় বলে এক ড্রাইভারকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে রেস্তোরাঁয়৷ দিলাশি হেমনানি নামে এক মহিলার তোলা এই অভিযোগের ভিত্তিতেই প্রতিবাদে সরব হয়েছে কলকাতা৷ নিন্দার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়েই নিজেদের অবস্থান জানাল মোক্যাম্বো কর্তৃপক্ষ৷

সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার পোস্ট ছড়িয়ে পড়া মাত্র শহরবাসী একযোগে ধিক্কার জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষর বিরুদ্ধে৷ শ্রেণিবৈষম্যকে ইন্ধন দেওয়ার অভিযোগে প্রতিবাদের ঢেউ ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ রাতারাতি রেস্তোরাঁর রেটিং নেমে যায় তলানিতে৷ একদিকে যেমন রেস্তোরাঁ কর্তৃপক্ষর এই ধরনের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে, পাশপাশি প্রতিবাদী শহরবাসীদেরও তারিফ হচ্ছে বিভিন্ন মহলে৷ এই পরিস্থিতিতেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ড্যামেজ কন্ট্রোলে নামল অভিজাত এই রেস্তোরাঁ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মোক্যাম্বোর ম্যানেজার আশিস মালিক জানিয়েছেন, “মোক্যাম্বো রেসিস্ট নয়৷ কিন্তু কেউ যদি নোংরা পোশাক পরে আসেন তাহলে তো কোথাও একটা সীমারেখা টানতেই হয়৷” অভিযোগ ছিল, নোংরা পোশাকের কারণেই ওই ড্রাইভারকে ঢুকতে দেননি রেস্তোরাঁ কর্মীরা৷ এদিন কর্মীদের পাশেই দাঁড়িয়ে আশিসবাবু জানিয়েছেন, “আমরা কখনওই কাউকে আলাদা করে দেখি না৷ কিন্তু ওই ব্যক্তির পোশাক নোংরা ছিল৷” যদিও মহিলা তাঁর পোস্টে জানিয়েছিলেন, তাঁর ড্রাইভারের পোশাক যথেষ্ট পরিছন্নই ছিল৷ শহর জুড়ে ওঠা অভিযোগ ও সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থানেই অনড় থাকল রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.