Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এবার বাড়ি বসে মোদির সঙ্গে খেলবে শিশুরা!

তাঁর সেই চেনা পাঞ্জাবি ও জওহর কোট পরেই চোখের সামনে থাকবেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৬, ১৯:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৬, ১৯:৪৩

options
link
এবার বাড়ি বসে মোদির সঙ্গে খেলবে শিশুরা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসার ঘর হোক বা স্টাডি রুম৷ ব্যালকনি হোক বা শোয়ার ঘর৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনভর থাকবেন আপনার সঙ্গেই! না, রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে নয়৷ তাঁর সেই চেনা পাঞ্জাবি ও জওহর কোট পরেই চোখের সামনে থাকবেন তিনি৷ আর কৌতূহল না বাড়িয়ে এবার বরং আসল বিষয়টা বলে ফেলা যাক৷

অনলাইন ই-কর্মাস সাইট আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে মোদির সফটটয়৷ হুবহু মোদির মতোই দেখতে৷ চোখে চশমা আঁটা, জওহর কোট পরা মোদির সফটটয় বানিয়েছে ‘টিকলস’ নামের একটি সংস্থা৷ ৯৯৯ টাকা দিয়ে অর্ডার করলেই বাড়ি বসে পেয়ে যাবেন ‘মোদি পুতুল’৷ সংস্থার তরফে জানানো হয়েছে, বাচ্চাদের সফটটয় নিয়ে খেলার মধ্যে নতুনত্ব আনতেই মূলত এমন উদ্যোগ৷ ৩ থেকে ৬ বছরের শিশুদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে টয়টি৷ উন্নত ও দামি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই টয়৷ সংস্থার আশা, রোমশ নরম এই টয় জীবজন্তুদের প্রতিও বাচ্চাদের ভালবাসা বাড়িয়ে তুলবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাহলে আর দেরি কেন! এখনই অনলাইনে অর্ডার দিয়ে প্রধানমন্ত্রীকে বাড়ির সদস্য করে তুলুন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.