Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

মিনার্ভার বিরুদ্ধে অন্তত এক পয়েন্টের লক্ষ্যে নামছে মোহনবাগান

চোট এবং কার্ড সমস্যায় জর্জরিত সবুজ মেরুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৮, ১১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৮, ১১:২৪

options
link
মিনার্ভার বিরুদ্ধে অন্তত এক পয়েন্টের লক্ষ্যে নামছে মোহনবাগান zoom

স্টাফ রিপোর্টার: সত্যিই কঠিন মুহূর্ত। ডার্বিতে হারার ১২ ঘণ্টার মধ্যে দলকে যেতে হয়েছে পাঞ্জাব। একদিকে ক্লান্তি, অন্যদিকে বিধ্বস্ত পরিস্থিতি। সেই সঙ্গে দলে চোট-আঘাত। এখানেই শেষ নয়। আরও আছে, ফুটবলারদের অনুপস্থিতি। মিনার্ভার বিপক্ষে খেলার ২৪ ঘণ্টা আগে মোহনবাগান দলের চুম্বকে উঠে আসছে এইসব তথ্য। তবু বাগান কোচ দলকে জানিয়ে দিয়েছেন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। না হলে এক পয়েন্ট হলেও চলবে। হারা যাবে না।

[ডার্বির রেফারিংয়ে দোষ প্রমাণ হলে ‘ফ্রিজ’ হতে পারেন রেফারি ভেঙ্কটেশ]

প্রশ্ন, এমন কঠিন পরিস্থিতিতে কী জয় করা সম্ভব মোহনবাগানের? ডিপ-ডিফেন্সে খেলার জন্য আছেন দু’জন গুরজিন্দর ও কিমকিমা। একজন চোট পেলে অন্য পজিশনের ফুটবলার তখন ভরসা। সোনি নর্ডি চোট পেয়ে এমন জায়গায় চলে গিয়েছেন যে ২৮ তারিখেও তাঁর খেলা নিয়ে সংশয়। তার উপর ডার্বিতে লালকার্ড দেখে মাঠের বাইরে কিংসলে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডার্বিতে হারলে দলের মনোবলে ধাক্কা খাবে। অথচ গতবারের চ্যাম্পিয়ন মিনার্ভা এখন যেন মধ্যগগনে। শুরুতে পিছিয়ে পড়ার পর যত দিন যাচ্ছে তত নিজেদের খুঁজে পাচ্ছে তারা। গত চার ম্যাচে তাঁরা অপরাজিত। এই তালিকায় ইস্টবেঙ্গলের মতো দলকে যেমন কলকাতায় এসে হারিয়ে গিয়েছে। আবার নিজেদের মাটিতে চেন্নাই সিটির সঙ্গে ড্র করেছে। তাও দলের জাপানি স্ট্রাইকার কুবোকি পেনাল্টি নষ্ট করেছেন। না হলে ম্যাচটা জিতেই যায় পাঞ্জাবের ছেলেরা। আসলে ডিফেন্সে তাদের ভরসা দিচ্ছেন ল্যান্সি তুরে-জর্জ সাসেইদো। দু’জনের দাপটে তারা গোল খেয়েছে পাঁচটা। মোহনবাগান সেখানে হজম করেছে দশটা। এই একটা জায়গায় দু’দলের মধ্যে ফারাক স্পষ্ট। ম্যাচের আগে বাগানের কাণ্ডারি শংকরলাল বলেন, “আমরা জানি, কঠিন ম্যাচ খেলতে নামছি। এই ম্যাচ থেকে পয়েন্ট নিতেই হবে। না হলে আরও পিছিয়ে পড়ব। ছেলেদের বলেছি, পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ো।” তিন না এক পয়েন্ট কী বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। তবে এক পয়েন্ট এলেও চলবে। মোহনবাগানিদের মুখে আজ হাসি ফোটাতে পারেন হেনরি-ডিকা জুটি।

[‘দ্য স্পেশ্যাল ম্যান’ মোরিনহোকে ছেঁটেই ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড]

এবারও চার গোল দিয়ে আপাতত দলের সর্বোচ্চ গোলদাতা ডিকা। ডার্বিতেও গোল করেছেন। এখন দেখার ল্যান্সি তুরে-সাসেইদোদের গুহায় ঢুকে সিংহ বধ করতে পারেন কিনা। অন্যদিকে গুরজিন্দর-কিমকিমাদের চ্যালেঞ্জ ওপোকু-কুবোকিদের আক্রমণ রোখা। সব প্রশ্নের উত্তর বুধবার বিকেলে পাওয়া যাবে। মিনার্ভা পাঞ্জাব না মোহনবাগান, কে বাজি জিতবে?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.