Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

‘ধর্মের নামে মানুষকে মিথ্যা বলেছে বিজেপি’, বিস্ফোরক শংকরাচার্য

কুম্ভ মেলায় কেন্দ্রকে আক্রমণ ধর্মগুরুর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮, ১৮:২৪

options
link
‘ধর্মের নামে মানুষকে মিথ্যা বলেছে বিজেপি’, বিস্ফোরক শংকরাচার্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”ধর্মের নামে মানুষকে মিথ্যা কথা বলেছে বিজেপি। তাই তিন রাজ্যের নির্বাচনে পরাজিত হয়েছে তাঁরা৷” কুম্ভ মেলায় যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেন ধর্মগুরু শংকরাচার্য মহারাজ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে একপ্রকার বিষোদগার করলেন তিনি৷ বলেন, “বিজেপি যা বলেছে বাস্তবে তা কিছুই হয়নি৷ মানুষ খিদের জ্বালা সহ্য করতে পারেন, তৃষ্ণা সহ্য করতে পারেন৷ কিন্তু ধর্মের নামে মিথ্যা কথা সহ্য করতে পারেন না৷”

[তদন্তের জের, বেবি পাউডারে কাঁচামাল ব্যবহারে নিষেধাজ্ঞা জনসন অ্যান্ড জনসনকে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হিন্দু ধর্মগুরু অভিযোগ করেন, গঙ্গা দূষণ রোধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কেন্দ্র৷ দূষণ রোধে একাধিক প্রকল্প শুরুর কথা ভাবা হলেও, কোনও কাজই হয়নি৷ হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে৷ তিনি জানান, কুম্ভমেলায় যোগ দিতে হাজার হাজার মানুষ আসেন৷ তাঁরা প্রত্যেক দিন গঙ্গার এই দূষিত জলই পান করেন৷ এখানেই শেষ নয়, এদিন রাম মন্দির নিয়েও বিজেপিকে আক্রমণ করেন শংকরাচার্য মহারাজ৷ তিনি জানান, মন্দির নির্মাণে কোনও হেলদোল দেখাচ্ছে না কেন্দ্র৷ আগে তাঁরা বলতেন, সংখ্যাগরিষ্ঠতা নেই৷ কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও এই মন্দির ইস্যুতে কোনও ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না বিজেপি৷

[বড় ধাক্কা খেল গান্ধী পরিবার, হেরাল্ড হাউস খালি করার নির্দেশ আদালতের]

রাম মন্দির ইস্যুতে কয়েক মাস ধরেই বিজেপিকে আক্রমণ করে চলেছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ তাঁদের দাবি, শীতকালীন অধিবেশনই সংসদে রাম মন্দির বিল পাশ করাক কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এখনও রাম মন্দির ইস্যুতে ‘স্পিকটি নট’ ভূমিকা পালন করছে কেন্দ্র৷ ইতিমধ্যে আরএসএস-এর তরফে এই ইস্যুতে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ সংঘের তরফে ভাইয়াজি যোশী বলেন, “রাম মন্দির মানুষের আবেগ, দীর্ঘদিন ধরে সুবিচারের আশায় আমরা অপেক্ষা করছি। এত মানুষের আবেগ যদি সুপ্রিম কোর্ট না বোঝে তাহলে কী বুঝবে?” তিনি আরও বলেন, “মন্দির তৈরি হবেই, আজ হোক বা কাল। রাম মানুষের মনে আছে, কিন্তু তাঁর উপাসনার জন্য মন্দির প্রয়োজন। সেটা সবার বোঝা উচিত।” এরপরই সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, “প্রয়োজন পড়লে ৯২ এর মতো আন্দোলনের পথেও যেতে হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.