Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে জাল নোট, এসএসবির জালে দুই পাচারকারী

উদ্ধার কয়েক লক্ষ টাকার জাল নোট৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৮, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৮, ১৩:৪৬

options
link
নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে জাল নোট, এসএসবির জালে দুই পাচারকারী zoom

শুভদীপ রায় নন্দী: নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে জালনোট পাচারের অপরাধে গ্রেপ্তার দুই৷ সোমবার রাতে উত্তরবঙ্গের নকশালবাড়ি থেকে প্রথমে তাদের আটক করেন এসএসবি জওয়ানরা৷ এরপর ধৃতদের তুলে দেওয়া হয় খাড়িবাড়ি থানার পুলিশের হাতে৷ ধৃতদের নাম বিমল খাদকা ও সুমন রেজমি৷ ধৃতরা দু’জনেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে৷তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোটা অংকের বেআইনি মুদ্রা৷ জাল ভারতীয় নোট এবং নেপালি মুদ্রা মিলিয়ে যার অর্থমূল্য প্রায় ৫ লক্ষ ২৭ হাজার টাকা। জাল নোট পাচারের উদ্দেশেই ভারতে প্রবেশ করেছিল বলে জেরায় স্বীকারও করেছে দুই পাচারকারী৷

[কলেজছাত্রীর শ্লীলতাহানি, গণধোলাই খাওয়ার পর শ্রীঘরে অভিযুক্ত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে নকশালবাড়ির অন্তর্গত পানিট্যাঙ্কি চেক পোস্টের কাছে যখন নাকা তল্লাশি চালাচ্ছিল এসএসবি, তখনই তাঁদের নজরে আসে দুই সন্দেহভাজন৷ সঙ্গে সঙ্গে তাদের আটক করেন জওয়ানরা৷ তল্লাশি চালিয়ে তাদের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা৷ যার মধ্যে কয়েক লক্ষ টাকার ভারতীয় জাল নোটও ছিল৷ এরপর জওয়ানরাই ধৃতদের তুলে দেন খাড়িবাড়ি থানার পুলিশের হাতে৷ পুলিশ জানিয়েছে, নেপালি মুদ্রার আড়ালে ভারতে জাল নোট পাচারের উদ্দেশ্যেই প্রবেশ করেছিল ধৃতরা৷

[তৃতীয়বার বিয়ের পথে বাধা হওয়াতেই প্রাক্তন স্বামীকে খুন করে অদিতি!]

এসএসবি আধিকারিক রাজীব রানা জানিয়েছেন, ধৃত বিমল খাদকার বাড়ি নেপালের রুকুম জেলার পোখারা ওয়ার্ডে এবং সুমন রেজমির বাড়ি নেপালের মোরাঙ্গ জেলার রঙ্গিলি ওয়ার্ডে৷ ধৃতরা দীর্ঘদিন ধরেই জালনোট পাচারের কাজে যুক্ত রয়েছে৷ পেশাদারি কায়দায় দীর্ঘদিন ধরেই নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট পাচার করত তারা৷ সূত্রের খবর, মঙ্গলবারই ধৃত দু’জনকে শিলিগুড়ি আদালতে পেশ করবে পুলিশ৷ জেরার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.