Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এবার পুজোয় শিল্পীর সাধন ভূমিতে নিয়ে যাবে আহিরীটোলা সর্বজনীন

শিল্পীর সাধনক্ষেত্রকে এবার মণ্ডপের আকার দিয়েছেন থিমশিল্পী পূর্ণেন্দু দে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৬, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৬, ১৯:৩১

options
link
এবার পুজোয় শিল্পীর সাধন ভূমিতে নিয়ে যাবে আহিরীটোলা সর্বজনীন zoom

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ দশম প্রতিবেদনে পড়ুন আহিরীটোলা সর্বজনীনের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: শিল্পীকে কখনও চেতনা লাভের জন্য মন্দিরে যেতে হয় না৷ তাঁর মন্দির হল তাঁর কাজের জায়গা৷ যাঁকে আমরা বলি স্টুডিও৷ তাঁর শিল্প চর্চাই হল তাঁর পুজো, তাঁর সাধনা৷ সে যখন একাগ্রচিত্তে ছবি আঁকে বা মূর্তি গড়ে, তার মধ্যেই সে ঈশ্বর দর্শনের অনুভূতি লাভ করে৷ সেই আত্মমগ্নতাই তাঁর ধ্যান৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ahiritola-sarbojanin-1_web

শিল্পীর সেই সাধনাকেই এবার পুজোমণ্ডপে ফুটিয়ে তুলছে আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি৷ ৭৭ তম বর্ষে তাদের থিম ‘শিল্পীর সাধন ভূমি’৷ শিল্পীর সাধনক্ষেত্রকে এবার মণ্ডপের আকার দিয়েছেন থিমশিল্পী পূর্ণেন্দু দে৷ তাঁর সৃজনে আহিরীটোলার মণ্ডপ একটা গোটা স্টুডিওর রূপে ধরা দেবে৷ সর্বত্র বিভিন্ন ছবি, ভাস্কর্য দিয়ে শিল্পীর শৈলিকে তুলে ধরা হচ্ছে৷ তবে এখানে সবকিছুই অসম্পূর্ণ৷ অর্থাৎ শিল্পীর অসম্পূর্ণ শিল্পকর্মকেই রূপক হিসাবে এখানে সাধন ভূমির মধ্যে দেখানো হচ্ছে৷ এখানে কাল্পনিক শিল্পীর শৈলির বিষয়বস্তু হল দেবী দুর্গা৷ দুর্গার প্রতীক পদ্মফুলকে এখানে ব্যবহার করা হচ্ছে৷ শিল্পী পদ্মরূপী দুর্গাকে তাঁর ক্যানভাসে চিত্রিত করছে৷ ধীরে ধীরে বোঝা যাবে, শিল্পীর সাধন ভূমি তাঁর স্টুডিও রূপান্তরিত হয়েছে দেবী দুর্গার মন্দিরে৷ মূলত, টিন, প্লাইউড এবং মাটির উপর কাজ হচ্ছে গোটা মণ্ডপে৷ এছাড়াও রয়েছে অনেক চমক৷ তা ক্রমশ প্রকাশ্য৷

ahiritola-sarbojanin-2_web

গত বছর শিল্পী পূর্ণেন্দু দের সৃজনেই সেজে উঠেছিল আহিরীটোলার পুজোপ্রাঙ্গণ৷ এবারও তাঁর ভাবনা কতটা চমকপ্রদ হবে এখন তা সময়ই বলবে৷ বাকিটা জানতে আসতেই হবে এই পুজোয়৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.