Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

অল্পের জন্য প্রাণ বাঁচল অলরাউন্ডার শাকিবের

কীভাবে কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৬, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৬, ২০:৫৬

options
link
অল্পের জন্য প্রাণ বাঁচল অলরাউন্ডার শাকিবের zoom

সুকুমার সরকার, ঢাকা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসান। শুক্রবার বাংলাদেশে একটি হেলিকপ্টারের বিস্ফোরণে ঘটে। তারই যাত্রী ছিলেন এই জনপ্রিয় বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি রক্ষা পান।

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় এদিন সকালে হেলিকপ্টারটি বিস্ফোরণের কবলে পড়ে। আর সেই হেলিকপ্টারে করেই কক্সবাজার যাচ্ছিলেন শাকিব। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। নিরাপদেই নিজের গন্তব্যে পৌঁছে যান। তবে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে উদ্বেগ দেখা দেয় নানা মহলে। শাকিব জানিয়েছেন, তিনি অক্ষতই আছেন। তাঁর কোনও অসুবিধা হয়নি। শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিতে যাওয়া নাফিজ মোমেনও রক্ষা পেয়ে যান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেসরকারি হেলিকপ্টারটি ঢাকায় ফেরার পথে সমুদ্র সৈকতের কিছু দূরে ভেঙে পড়ে। শাকিবের প্রাণ বাঁচলেও নিহত হয়েছেন আরোহীদের একজন আর জখম হয়েছেন ওই হেলিকপ্টারের চালক-সহ চারজন। তবে কীভাবে কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.