Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বনভোজনে ডিজে বন্ধ করল পুলিশ, খুশি স্থানীয়রা

মুচলেকায় সই করানো হল ১৪টি পিকনিক দলকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৯, ২১:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৯, ২১:৫৫

options
link
বনভোজনে ডিজে বন্ধ করল পুলিশ, খুশি স্থানীয়রা zoom

রাজা দাস, বালুরঘাট :  শব্দদূষণ রুখতে তৎপর বালুরঘাট পুলিশ। ডিজে বাজিয়ে বনাঞ্চলে পিকনিক করায় একটি দলকে রীতিমতো মুচলেকা দিয়ে বন্ধ করলেন ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র। সেই সঙ্গে নিয়মভঙ্গকারী দলগুলির প্রতি পুলিশের বার্তা,  অভিযোগ পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শীতের মরশুম পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার বনাঞ্চলগুলিতে শুরু হয়েছে পিকনিকের ধূম। যথেচ্ছভাবে বাজছে ডিজে। ফলে সমস্যায় স্থানীয় বাসিন্দারা। 

এসব রুখতে নতুন বছরের প্রথম দিন থেকেই বনাঞ্চলগুলোতে দোগাছি এলাকায় হানা দেন ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র নিজে। সঙ্গে ছিলেন বালুরঘাট থানার পুলিশ। তারস্বরে বাজতে থাকা ডিজে বক্সগুলি বন্ধ করে দেওয়া হয়। ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান,  দোগাছি ফরেস্টে তাঁরা রুটিনমাফিক অভিযান চালিয়েছিলেন। পিকনিকে যাওয়া সদস্যদের কাছ থেকে অঙ্গীকারপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। ১৪ টি গ্রুপের সদস্যরা অঙ্গীকারপত্রে সই করেছেন। ফর্মে পিকনিক স্পটে প্লাস্টিক বা থার্মোকলের পাতা ব্যবহার করা যাবে না, মদ্যপান নিষিদ্ধ – এসবেরও উল্লেখ রয়েছে। তবে ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে ধীমানবাবু জানিয়েছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দোগাছি ফরেস্টে  পিকনিক করতে যাওয়া এক পর্যটকের অভিযোগ, ডিজের দাপাদাপিতে ছোট সন্তান ও বয়স্কদের নিয়ে আনন্দ মাটি হচ্ছে। তাই ডিজে বন্ধে পুলিশি অভিযানে খুশি তাঁরা।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.